2 Chronicles 1:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সোলায়মান আল্লাহ্কে বললেন, তুমি আমার পিতা দাউদের প্রতি মহা অটল মহব্বত প্রকাশ করেছ, আর তাঁর পদে আমাকে বাদশাহ্ করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শলোমন ঈশ্বরকে উত্তর দিলেন, “আমার বাবা দাউদের প্রতি তুমি যথেষ্ট দয়া দেখিয়েছ এবং তাঁর স্থানে তুমি আমাকেই রাজা করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শলোমন ঈশ্বরকে কহিলেন, তুমি আমার পিতা দায়ূদের প্রতি মহাদয়া প্রকাশ করিয়াছ, আর তাঁহার পদে আমাকে রাজা করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শলোমন ঈশ্বরকে কহিলেন, তুমি আমার পিতা দায়ূদের প্রতি মহা দয়া প্রকাশ করিয়াছ, আর তাঁহার পদে আমাকে রাজা করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে শলোমন ঈশ্বরকে বললেন, “তুমি আমার বাবা দায়ূদের প্রতি অটল ভালবাসা দেখিয়েছ এবং তাঁর জায়গায় আমাকে রাজা করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে সোলায়মান আল্লাহ্কে বললেন, “তুমি আমার পিতা দাউদের প্রতি অটল মহব্বত দেখিয়েছ এবং তাঁর জায়গায় আমাকে বাদশাহ্ করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শলোমন বললেন, তুমি আমার পিতা দাউদের প্রতি চিরদিন তোমার সুমহান ভালবাসা দেখিয়েছ এবং আজ তাঁর উত্তরাধিকারীরূপে আমাকে রাজা করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শলোমন ঈশ্বরকে বললেন, “হে প্রভু, আমার পিতা দায়ুদের প্রতি আপনি আপনার অসীম করুণা বর্ষন করেছিলেন| তাঁর জায়গায় আপনি স্বয়ং আমাকে নতুন রাজা হিসেবে বেছে নিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শলোমন ঈশ্বরকে বললেন, “তুমি আমার পিতা দায়ূদের প্রতি অনেক দয়া দেখিয়েছ, আর তাঁর পদে আমাকে রাজা করেছ৷