2 Chronicles 1:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন, হে মাবুদ আল্লাহ্, তুমি আমার পিতা দাউদের কাছে যে কথা বলেছ, তা কার্যকর হোক; কেননা তুমিই দুনিয়ার ধূলিকণার মত বহুসংখ্যক একটি জাতির উপরে আমাকে বাদশাহ্ করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন, হে ঈশ্বর সদাপ্রভু, আমার বাবা দাউদের কাছে করা তোমার প্রতিজ্ঞাটি সুনিশ্চিত করো, কারণ তুমি আমাকে এমন এক জাতির উপরে রাজা করেছ, যারা সংখ্যায় পৃথিবীর ধূলিকণার মতো অসংখ্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন, হে সদাপ্রভু ঈশ্বর, তুমি আমার পিতা দায়ূদের কাছে যে কথা বলিয়াছ, তাহা স্থিরীকৃত হউক; কেননা তুমিই পৃথিবীস্থ ধূলির ন্যায় বহুসংখ্যক এক জাতির উপরে আমাকে রাজা করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন, হে সদাপ্রভু ঈশ্বর, তুমি আমার পিতা দায়ূদের কাছে যে কথা বলিয়াছ, তাহা স্থিরীকৃত হউক; কেননা তুমিই পৃথিবীস্থ ধূলির ন্যায় বহুসংখ্যক এক জাতির উপরে আমাকে রাজা করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর সদাপ্রভু, আমার বাবা দায়ূদের কাছে তুমি যে প্রতিজ্ঞা করেছ এখন তা পূর্ণ কর, কারণ তুমি এমন এক জাতির উপরে আমাকে রাজা করেছ যারা পৃথিবীর ধুলার মত অসংখ্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্ মাবুদ, আমার পিতা দাউদের কাছে তুমি যে ওয়াদা করেছ এখন তা পূর্ণ কর, কারণ তুমি এমন এক জাতির উপরে আমাকে বাদশাহ্ করেছ যারা দুনিয়ার ধুলার মত অসংখ্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, আমার পিতার কাছে তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিলে, আজ পূর্ণ কর সেই প্রতিশ্রুতি। আজ তুমি আমাকে এমন এক জাতির রাজা করেছ, যে জাতি অসংখ্য, গণনা করা যায় না তাদের সংখ্যা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু ঈশ্বর, আপনি তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমাকে সুবিশাল সাম্রাজ্যের রাজা করবেন| এখন আপনি সেই প্রতিশ্রুতি রাখুন! আকাশের সহস্র তারার মত পৃথিবীর অগনিত লোক এখন আমার আজ্ঞাধীন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন, হে সদাপ্রভু ঈশ্বর, তুমি আমার পিতা দায়ূদের কাছে যে কথা বলেছ, তাই স্থায়ী হোক; কারণ তুমিই পৃথিবীর ধূলোর মত বহুসংখ্যক এক জাতির উপরে আমাকে রাজা করেছ৷