2 Chronicles 10:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
রহবিয়াম শিখিমে গেলেন, কেননা তাঁকে বাদশাহ্ করার জন্য সমস্ত ইসরাইল শিখিমে উপস্থিত হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রহবিয়াম শিখিমে গেলেন, কারণ সমগ্র ইস্রায়েল তাঁকে রাজা করার জন্য সেখানে পৌঁছেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রহবিয়াম শিখিমে গেলেন, কেননা তাঁহাকে রাজা করণার্থে সমস্ত ইস্রায়েল শিখিমে উপস্থিত হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রহবিয়াম শিখিমে গেলেন, কেননা তাঁহাকে রাজা করণার্থে সমস্ত ইস্রায়েল শিখিমে উপস্থিত হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রহবিয়াম শিখিমে গেলেন, কারণ ইস্রায়েলীয়েরা সকলে তাঁকে রাজা করবার জন্য সেখানে গিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রহবিয়াম শিখিমে গেলেন, কারণ বনি-ইসরাইলরা সকলে তাঁকে বাদশাহ্ করবার জন্য সেখানে গিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উত্তরাঞ্চলের ইসরায়েলীরা রহবিয়ামকে রাজপদে অভিষিক্ত করার জন্য শেখেমে একত্র হয়েছিলেন, তাই রহবিয়াম শেখেমে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের সমস্ত লোক রহবিয়ামকে নতুন রাজা হিসেবে অভিষিক্ত করবার জন্য শিখিমে জমায়েত হয়েছিল, তাই রহবিয়াম সেখানে গিয়েছিলেন| নবাটের পুত্র যারবিয়াম যখন একথা শুনলেন, তিনি মিশর থেকে যেখানে তিনি রাজা শলোমনের কাছ থেকে পালিয়ে গিয়েছিলেন, সেখানে ফিরে এলেন| ইস্রায়েলের উত্তরাঞ্চলের উপজাতিরা তাঁকেও তাদের সঙ্গে যোগ দিতে বললেন| এবং তিনি ও ইস্রায়েলের সবাই রহবিয়ামের কাছে গিয়ে বললেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রহবিয়াম শিখিমে গেলেন, কারণ তাঁকে রাজা করবার জন্য ইস্রায়েলীয়েরা সকলে শিখিমে উপস্থিত হয়েছিল।