2 Chronicles 10:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ‘তৃতীয় দিনে আমার কাছে ফিরে এসো,’ বাদশাহ্র উক্ত এই কথানুসারে ইয়ারাবিম এবং সমস্ত লোক তৃতীয় দিনে রহবিয়ামের কাছে উপস্থিত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তিন দিন পর আমার কাছে তোমরা ফিরে এসো,” রাজার বলা এই কথামতো তিন দিন পর যারবিয়াম ও সব লোকজন রহবিয়ামের কাছে ফিরে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ‘তৃতীয় দিনে আমার নিকটে ফিরিয়া আসিও,’ রাজার উক্ত এই কথানুসারে যারবিয়াম এবং সমস্ত লোক তৃতীয় দিনে রহবিয়ামের নিকটে উপস্থিত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ‘তৃতীয় দিনে আমার নিকটে ফিরিয়া আসিও,’ রাজার উক্ত এই কথানুসারে যারবিয়াম এবং সমস্ত লোক তৃতীয় দিনে রহবিয়ামের নিকটে উপস্থিত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজার কথামত তিন দিনের দিন যারবিয়াম ও সমস্ত লোকেরা রহবিয়ামের কাছে ফিরে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্র কথামত তিন দিনের দিন ইয়ারাবিম ও সমস্ত লোকেরা রহবিয়ামের কাছে ফিরে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজার কথামত তিন দিন পরে যারবিয়াম লোকদের নিয়ে রাজা রহবিয়ামের কাছে এলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনদিন পরে আমার কাছে রহবিয়ামের আদেশ মতো, যারবিয়াম সহ সবাই তাঁর কাছে তাঁর সিদ্ধান্তের কথা জানতে এলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে “তিন দিন পর আবার আমার কাছে এসো,” রাজার এই কথা অনুসারে যারবিয়াম ও সমস্ত লোকেরা তিন দিন পর রহবিয়ামের কাছে এল।