2 Chronicles 10:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে বাদশাহ্ লোকদের কথায় কান দিলেন না, কেননা শীলোনীয় অহিয়ের দ্বারা মাবুদের নবাটের পুত্র ইয়ারাবিমকে যে কথা বলেছিলেন, তা অটল রাখার জন্য আল্লাহ্ থেকে এই ঘটনা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইভাবে রাজা, প্রজাদের কথা শুনলেন না, কারণ শীলোনীয় অহিয়ের মাধ্যমে সদাপ্রভুর যে বাক্য নবাটের ছেলে যারবিয়ামের কাছে এসেছিল, সেটি পূর্ণ করার জন্য ঈশ্বরের কাছ থেকেই ঘটনার মোড় এভাবে ঘুরে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে রাজা লোকদের কথায় কর্ণপাত করিলেন না, কেননা শীলোনীয় অহিয়ের দ্বারা সদাপ্রভু নবাটের পুত্র যারবিয়ামকে যে কথা বলিয়াছিলেন, তাহা অটল রাখিবার জন্য ঈশ্বর হইতে এই ঘটনা হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে রাজা লোকদের কথায় কর্ণপাত করিলেন না, কেননা শীলোনীয় অহিয়ের দ্বারা সদাপ্রভু নবাটের পুত্র যারবিয়ামকে যে কথা বলিয়াছিলেন, তাহা অটল রাখিবার জন্য ঈশ্বর হইতে এই ঘটনা হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে রাজা লোকদের কথায় কান দিলেন না। শীলোনীয় অহিয়ের মধ্য দিয়ে সদাপ্রভু নবাটের ছেলে যারবিয়ামকে যে কথা বলেছিলেন তা পূর্ণ করবার জন্য ঈশ্বর থেকেই ঘটনাটা এইভাবে ঘটল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে বাদশাহ্ লোকদের কথায় কান দিলেন না। শীলোনীয় অহিয়ের মধ্য দিয়ে মাবুদ নবাটের ছেলে ইয়ারাবিমকে যে কথা বলেছিলেন তা পূর্ণ করবার জন্য আল্লাহ্ থেকেই ঘটনাটা এইভাবে ঘটল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শীলোনিবাসী নবী অহিয়র মাধ্যমে পরমেশ্বর নবাটের পুত্র যারবিয়ামকে যে কথা বলেছিলেন, তা সফল করার জন্য ঈশ্বরের ইচ্ছাতেই প্রজাদের আবেদনে রাজা সাড়া দিলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অর্থাৎ রহবিয়াম প্রজা সাধারণের আবেদনে কোনো কর্ণপাত করলেন না| অবশ্য যাতে যারবিয়াম সম্পর্কে বলা শীলোনীয় অহিয়ের ভবিষ্যদ্বাণী সত্যি হয় তাই এসব ঘটনা প্রভুর অভিপ্রায় অনুযায়ীঘটেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে রাজা লোকদের কথায় কান দিলেন না, কারণ শীলোনীয় অহিয়ের মাধ্যমে সদাপ্রভু নবাটের ছেলে যারবিয়ামকে যে কথা বলেছিলেন, তা পূর্ণ করবার জন্য ঈশ্বর থেকেই এই ঘটনা ঘটল।