2 Chronicles 10:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও যে বনি-ইসরাইলরা এহুদার নগরগুলোতে বাস করতো, রহবিয়াম তাদের উপরে রাজত্ব করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যেসব ইস্রায়েলী যিহূদার বিভিন্ন নগরে বসবাস করছিল, রহবিয়াম তখনও তাদের উপর রাজত্ব করে যাচ্ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি যে ইস্রায়েলসন্তানগণ যিহূদার নগর সকলে বাস করিত, রহবিয়াম তাহাদের উপরে রাজত্ব করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি যে ইস্রায়েল-সন্তানগণ যিহূদার নগর সকলে বাস করিত, রহবিয়াম তাহাদের উপরে রাজত্ব করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে যিহূদা-গোষ্ঠীর গ্রাম ও শহরগুলোতে যে সব ইস্রায়েলীয় বাস করত রহবিয়াম তাদের উপরে রাজত্ব করতে থাকলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে এহুদা-গোষ্ঠীর গ্রাম ও শহরগুলোতে যে সব ইসরাইলীয় বাস করত রহবিয়াম তাদের উপরে রাজত্ব করতে থাকলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফলে রহবিয়াম যিহুদা গোষ্ঠীর রাজা হয়ে রইলেন, বাকী ইসরায়েলীরা বিদ্রোহ ঘোষণা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং, যারা যিহূদা অঞ্চলে বাস করত শুধুমাত্র সেই লোকদের ওপর রহবিয়াম রাজত্ব করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে যে সব ইস্রায়েলীয়রা যিহূদার নগরগুলিতে বাস করত, রহবিয়াম তাদের উপরে রাজত্ব করলেন।