2 Chronicles 10:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্‌ রহবিয়াম তাঁর কর্মাধীন গোলামদের নেতা হদোরামকে পাঠালেন; কিন্তু ইসরাইলের লোকেরা তাকে পাথর মারল, তাতে সে ইন্তেকাল করলো। আর বাদশাহ্‌ রহবিয়াম জেরুশালেমে পালাবার জন্য শীঘ্র গিয়ে রথে উঠলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা রহবিয়াম বেগার শ্রমিকদের দেখাশোনা করার দায়িত্বপ্রাপ্ত অদোনীরামকে তাদের কাছে পাঠালেন, কিন্তু ইস্রায়েলীরা তার উপর পাথর ছুঁড়ে তাকে মেরে ফেলেছিল। রাজা রহবিয়াম অবশ্য, কোনোমতে রথে চড়ে জেরুশালেমে পালিয়ে যেতে পেরেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রহবিয়াম রাজা [আপনার] কর্ম্মাধীন দাসদের অধ্যক্ষ হদোরামকে পাঠাইলেন, কিন্তু ইস্রায়েল-সন্তানগণ তাহাকে পাথর মারিল, তাহাতে সে মরিয়া গেল। আর রহবিয়াম রাজা যিরূশালেমে পলাইবার জন্য তাড়াতাড়ি গিয়া রথে উঠিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রহবিয়াম রাজা [আপনার] কর্মাধীন দাসদের অধ্যক্ষ হদোরামকে পাঠাইলেন; কিন্তু ইস্রায়েল-সন্তানগণ তাহাকে পাথর মারিল, তাহাতে সে মরিয়া গেল। আর রহবিয়াম রাজা যিরূশালেমে পলাইবার জন্য তাড়াতাড়ি গিয়া রথে উঠিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাদের কাজ করতে বাধ্য করা হত তাদের ভার যার উপরে ছিল সেই অদোরামকে রাজা রহবিয়াম ইস্রায়েলীয়দের কাছে পাঠিয়ে দিলেন, কিন্তু তারা তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলল। তখন রাজা রহবিয়াম তাড়াতাড়ি তাঁর রথে উঠে যিরূশালেমে পালিয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাদের কাজ করতে বাধ্য করা হত তাদের ভার যার উপরে ছিল সেই অদোরামকে বাদশাহ্‌ রহবিয়াম বনি-ইসরাইলদের কাছে পাঠিয়ে দিলেন, কিন্তু তারা তাকে পাথর ছুঁড়ে হত্যা করল। তখন বাদশাহ্‌ রহবিয়াম তাড়াতাড়ি তাঁর রথে উঠে জেরুজালেমে পালিয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন রাজা রহবিয়াম তাঁর বেগার মজুরদের সর্দার আদোনিরামকে ইসরায়েলীদের কাছে পাঠালেন কিন্তু তারা তাকে পাথর মেরে হত্যা করল। এই দেখে রাজা রহবিয়াম তাড়াতাড়ি রথে উঠে কোনক্রমে জেরুশালেমে পালিয়ে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হদোরাম ক্রীতদাসদের ওপর নজরদারির কাজ করতো| যখন রহবিয়াম তাকে উত্তরাঞ্চলের উপজাতি লোকদের সঙ্গে কথা বলার জন্য পাঠিয়েছিলেন, তারা সকলে পাথর ছুঁড়ে হদোরামকে হত্যা করেছিল| তখন রহবিয়াম তাড়াতাড়ি নিজের রথে চড়ে জেরুশালেমে পালিয়ে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রহবিয়াম রাজা তাঁর কাজে নিযুক্ত দাসেদের শাসনকর্ত্তা হদোরামকে পাঠালেন; কিন্তু ইস্রায়েলীয় সন্তানরা তাকে পাথর মারলো, তাতে সে মারা গেল। আর রাজা রহবিয়াম তাড়াতাড়ি তাঁর রথে উঠে যিরূশালেমে পালিয়ে গেলেন।