2 Chronicles 10:2 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যখন নবাটের পুত্র ইয়ারাবিম এই বিষয় শুনলেন, (কারণ তিনি মিসরে ছিলেন, বাদশাহ্ সোলায়মানের সম্মুখ থেকে সেখানে পালিয়ে গিয়েছিলেন), তখন যাববিয়াম মিসর থেকে ফিরে আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নবাটের ছেলে যারবিয়াম যখন সেকথা শুনলেন (রাজা শলোমনের কাছ থেকে পালিয়ে তিনি সেই যে মিশরে চলে গেলেন, তিনি সেখানেই ছিলেন), তখন তিনি মিশর থেকে ফিরে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যখন নবাটের পুত্র যারবিয়াম এই বিষয় শুনিলেন, (কারণ তিনি মিসরে ছিলেন, শলোমন রাজার সম্মুখ হইতে তথায় পলাইয়া গিয়াছিলেন), তখন যারবিয়াম মিসর হইতে ফিরিয়া আসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যখন নবাটের পুত্র যারবিয়াম এই বিষয় শুনিলেন, [কারণ তিনি মিসরে ছিলেন, শলোমন রাজার সম্মুখ হইতে তথায় পলাইয়া গিয়াছিলেন], তখন যারবিয়াম মিসর হইতে ফিরিয়া আসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন নবাটের ছেলে যারবিয়াম মিসর থেকে ফিরে আসলেন। তিনি রাজা শলোমনের কাছ থেকে পালিয়ে সেখানে গিয়েছিলেন। সেখানে থাকবার সময় তিনি রহবিয়ামের রাজা হবার খবর শুনেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন নবাটের ছেলে ইয়ারাবিম মিসর থেকে ফিরে আসলেন। তিনি বাদশাহ্ সোলায়মানের কাছ থেকে পালিয়ে সেখানে গিয়েছিলেন। সেখানে থাকবার সময় তিনি রহবিয়ামের বাদশাহ্ হবার খবর শুনেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবাটের পুত্র যারবিয়াম এই সংবাদ পেয়ে মিশর থেকে ফিরে এলেন। রাজা শলোমনের ভয়ে তিনি মিশরে পালিয়ে গিয়েছিলেন।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যখন নবাটের ছেলে যারবিয়াম এই কথা শুনলেন, কারণ তিনি মিশরে ছিলেন, শলোমন রাজার সামনে থেকে সেখানে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু যারবিয়াম মিশর থেকে ফিরে আসলেন।