2 Chronicles 10:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আপনার পিতা আমাদের উপর দুঃসহ যোঁয়াল চাপিয়ে দিয়েছেন, অতএব আপনার পিতা আমাদের উপরে যে কঠিন গোলামীর কাজ ও ভারী যোঁয়াল চাপিয়েছেন, আপনি তা লঘু করুন; তা করলে আমরা আপনার গোলামী করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আপনার বাবা আমাদের উপর এক ভারী জোয়াল চাপিয়ে দিয়েছেন, কিন্তু এখন আপনি সেই কঠোর পরিশ্রম ও ভারী জোয়ালের ভার লঘু করে দিন, যা আপনার বাবা আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, আর আমরাও আপনার সেবা করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনার পিতা আমাদের উপর দুঃসহ যোঁয়ালি দিয়াছেন; অতএব আপনার পিতা আমাদের উপরে যে কঠিন দাস্যকর্ম্ম ও ভারী যোঁয়ালি চাপাইয়াছেন, আপনি তাহা লঘু করুন, করিলে আমরা আপনার দাসত্ব করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনার পিতা আমাদের উপর দুঃসহ জোঁয়ালি দিয়াছেন; অতএব আপনার পিতা আমাদের উপরে যে কঠিন দাস্যকর্ম ও ভারী জোঁয়ালি চাপাইয়াছেন, আপনি তাহা লঘু করুন, করিলে আমরা আপনার দাসত্ব করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আপনার বাবা আমাদের উপর একটা ভারী জোয়াল চাপিয়ে দিয়েছেন, কিন্তু এখন আপনি আমাদের উপর চাপানো সেই কঠিন পরিশ্রম কমিয়ে ভারী জোয়ালটা হালকা করে দিন; তাহলে আমরা আপনার সেবা করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আপনার বাবা আমাদের উপর একটা ভারী জোয়াল চাপিয়ে দিয়েছেন, কিন্তু এখন আপনি আমাদের উপর চাপানো সেই কঠিন পরিশ্রম কমিয়ে ভারী জোয়ালটা হালকা করে দিন; তাহলে আমরা আপনার সেবা করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনার পিতা আমাদের উপরে দুরূহ বোঝা চাপিয়ে দিয়ে গেছেন। আপনি যদি এই বোঝা হালকা করে দেন, তাহলে আমরা আপনার অনুগত প্রজা হয়ে থাকব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মহারাজ, আপনার পিতার জন্য আমাদের জীবন দুর্বিসহ হয়ে উঠেছিল| এখন আপনি দয়া করে সেই বোঝা কিছুটা হাল্কা করলে আমরা আপনার জন্য কাজ-কর্ম করতে পারি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আপনার বাবা আমাদের উপর কঠিন জোয়াল চাপিয়ে দিয়েছেন; তাই আপনার বাবা আমাদের উপরে যে কঠিন দাসত্ব ও ভারী জোয়াল চাপিয়েছেন, আপনি তা হালকা করুন, তাহলে আমরা আপনার সেবা করব।”