2 Chronicles 10:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা তাঁকে বললেন, যদি আপনি ঐ লোকদের উপর সদয় হয়ে ওদের প্রতি সন্তুষ্ট করেন এবং ওদেরকে ভাল কথা বলেন, তবে ওরা সব সময় আপনার সেবক হয়ে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা উত্তর দিলেন, “আপনি যদি এই লোকদের প্রতি দয়া দেখান ও তাদের খুশি করেন এবং তাদের সন্তোষজনক এক উত্তর দেন, তবে তারা সবসময় আপনার দাস হয়েই থাকবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা তাঁহাকে কহিলেন, যদি আপনি ঐ লোকদের উপরে সদয় হইয়া উহাদের প্রতি অনুগ্রহ করেন, এবং উহাদিগকে প্রিয় বাক্য বলেন, তবে উহারা সর্ব্বদা আপনার সেবক থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা তাঁহাকে কহিলেন, যদি আপনি ঐ লোকদের উপরে সদয় হইয়া উহাদের প্রতি অনুগ্রহ করেন, এবং উহাদিগকে প্রিয় বাক্য বলেন, তবে উহারা সর্বদা আপনার সেবক থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে তাঁরা বললেন, “আজকে যদি আপনি এই সব লোকদের সংগে ভাল ব্যবহার করে তাদের সন্তুষ্ট করেন এবং তাদের অনুরোধ রক্ষা করেন তবে তারা সব সময় আপনার দাস হয়ে থাকবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে তাঁরা বললেন, “আজকে যদি আপনি এই সব লোকদের সংগে ভাল ব্যবহার করে তাদের সন্তুষ্ট করেন এবং তাদের অনুরোধ রক্ষা করেন তবে তারা সব সময় আপনার গোলাম হয়ে থাকবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা বললেন, আপনি যদি এই প্রজাদের প্রতি দয়াপরবশ হয়ে তাদের মনোমত উত্তর দিয়ে খুশী করতে চেষ্টা করেন তাহলে তারা চিরকাল আপনার অনুগত হয়ে থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রবীণরা তাঁকে বললেন, “আপনি যদি এই সমস্ত প্রজাদের সঙ্গে সদ্ববহার করেন এবং তাদের কষ্ট লাঘব করার ব্যবস্থা করেন তাহলে তারা চিরজীবন আপনার অনুগত হয়ে কাজ করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা তাঁকে বললেন, “যদি আপনি এই সব লোকদের সঙ্গে ভাল ব্যবহার করে তাদের সন্তুষ্ট করেন এবং তাদের ভালো কথা বলেন, তবে তারা সব দিন আপনার সেবা করবে।”