2 Chronicles 10:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাদের বললেন, ঐ লোকেরা বলছে, আপনার পিতা আমাদের উপরে যে যোঁয়াল চাপিয়েছেন তা লঘু করুন; এখন আমরা ওদেরকে কি উত্তর দেব? তোমরা কি মন্ত্রণা দাও?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাদের জিজ্ঞাসা করলেন, “তোমরা কী পরামর্শ দিতে চাও? সেই লোকদের আমরা কী উত্তর দেব, যারা আমাকে বলেছে, ‘আপনার বাবা আমাদের উপর যে জোয়াল চাপিয়ে দিয়েছেন, তা আপনি লঘু করে দিন’?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তাহাদিগকে কহিলেন, ঐ লোকেরা বলিতেছে, আপনার পিতা আমাদের উপরে যে যোঁয়ালি চাপাইয়াছেন, তাহা লঘু করুন; এখন আমরা উহাদিগকে কি উত্তর দিব? তোমরা কি মন্ত্রণা দেও? তাঁহার বয়স্য যুবকগণ উত্তর করিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাহাদিগকে কহিলেন, ঐ লোকেরা বলিতেছে, আপনার পিতা আমাদের উপরে যে জোঁয়ালি চাপাইয়াছেন, তাহা লঘু করুন; এখন আমরা উহাদিগকে কি উত্তর দিব? তোমরা কি মন্ত্রণা দেও?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তাদের বললেন, “লোকেরা বলছে, ‘আপনার বাবা যে ভারী জোয়াল আমাদের উপর চাপিয়ে দিয়েছেন তা হালকা করুন।’ এই ব্যাপারে তোমাদের পরামর্শ কি? আমরা তাদের কি উত্তর দেব?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তাদের বললেন, “লোকেরা বলছে, ‘আপনার বাবা যে ভারী জোয়াল আমাদের উপর চাপিয়ে দিয়েছেন তা হালকা করুন।’ এই ব্যাপারে তোমাদের পরামর্শ কি? আমরা তাদের কি জবাব দেব?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বললেন, প্রজারা তাদের উপরে চাপান কাজের বোঝা আমাকে হালকা করে দিতে বলেছে, তাদের আমি কি উত্তর দেব? তোমাদের মত কি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই লোকদের আমি কি উত্তর দেব? ওরা আমাকে ওদের কাজের ভার কমাতে বলছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাদের বললেন, “ঐ লোকেরা বলছে, ‘আপনার বাবা যে ভারী জোয়াল আমাদের উপর চাপিয়ে দিয়েছেন তা হালকা করুন;’ এখন আমরা তাদের কি উত্তর দেব? তোমরা কি পরামর্শ দাও?”