2 Chronicles 11:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রত্যেক নগরে ঢাল ও বর্শা রাখলেন ও সমস্ত নগর অতিশয় দৃঢ় করলেন। আর এহুদা ও বিন্‌ইয়ামীন তাঁর অধীনে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি সব নগরে ঢাল ও বর্শা রেখে দিলেন, এবং নগরগুলিকে খুবই শক্তপোক্ত করে তুলেছিলেন। অতএব যিহূদা ও বিন্যামীন তাঁর অধিকারে থেকে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রত্যেক নগরে ঢাল ও বড়শা রাখিলেন, ও নগর সকল অতিশয় দৃঢ় করিলেন। আর যিহূদা ও বিন্যামীন তাঁহার অধীনে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রত্যেক নগরে ঢাল ও বর্শা রাখিলেন, ও নগর সকল অতিশয় দৃঢ় করিলেন। আর যিহূদা ও বিন্যামীন তাঁহার অধীনে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি সেই সমস্ত গ্রাম ও শহরের মধ্যে ঢাল ও বর্শা রেখে সেগুলো খুব শক্তিশালী করলেন। এইভাবে যিহূদা ও বিন্যামীন এলাকা তাঁর অধীনে রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি সেই সমস্ত গ্রাম ও শহরের মধ্যে ঢাল ও বর্শা রেখে সেগুলো খুব শক্তিশালী করলেন। এইভাবে এহুদা ও বিন্‌ইয়ামীন এলাকা তাঁর অধীনে রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সঙ্গে ঢাল ও বর্শার জোগান অব্যাহত থাকল। এইভাবে তিনি যিহুদা ও বিন্যামীন গোষ্ঠীকে তিনি নিজের আয়ত্তাধীনে রাখলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সমস্ত শহরগুলোতে রহবিয়াম ঢাল এবং বর্শাসমূহ রেখেছিলেন যাতে তারা শহরগুলি প্রতিরক্ষা করতে পারে| সুতরাং শহরগুলি রহবিয়ামের অধিকারভুক্ত ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সমস্ত নগরে ঢাল ও বর্শা রাখলেন ও নগরগুলি খুব শক্তিশালী করলেন। আর যিহূদা ও বিন্যামীন তাঁর অধীনে ছিল।