2 Chronicles 11:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সমস্ত ইসরাইলের মধ্যে যে ইমাম ও লেবীয়রা ছিল, তারা যার যার সমস্ত অঞ্চল থেকে তাঁর কাছে উপস্থিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গোটা ইস্রায়েল জুড়ে যাজক ও লেবীয়েরা তাদের সব জেলা থেকে এসে তাঁর পাশে দাঁড়িয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সমস্ত ইস্রায়েলের মধ্যে যে যাজক ও লেবীয়গণ ছিল, তাহারা আপন আপন সমস্ত অঞ্চল হইতে তাঁহার নিকটে উপস্থিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সমস্ত ইস্রায়েলের মধ্যে যে যাজক ও লেবীয়গণ ছিল, তাহারা আপন আপন সমস্ত অঞ্চল হইতে তাঁহার নিকটে উপস্থিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের সমস্ত এলাকার পুরোহিত ও লেবীয়েরা তাঁর পক্ষে ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের সমস্ত এলাকার ইমাম ও লেবীয়রা তাঁর পক্ষে ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল রাজ্যের সমস্ত অঞ্চল থেকে পুরোহিত ও লেবীয়রা দক্ষিণে যিহুদীয়ায় চলে এলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকগণ এবং ইস্রায়েলের উত্তর এবং দক্ষিণাঞ্চলের জনগোষ্ঠীর লোকেরা ও লেবীয়রা এলেন এবং রহবিয়ামকে সমর্থন করবার জন্য তাঁর সঙ্গে যোগ দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সমস্ত ইস্রায়েলের মধ্যে যে যাজক ও লেবীয়েরা ছিল, তারা নিজের নিজের সব এলাকা থেকে তাঁর কাছে এল।