2 Chronicles 11:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অর্থাৎ লেবীয়েরা নিজ নিজ চারণ-ভূমি, ভূমি ও স্ব স্ব অধিকার ত্যাগ করে এহুদা ও জেরুশালেমে আসল, কেননা ইয়ারাবিম ও তাঁর পুত্ররা মাবুদের উদ্দেশে ইমামের কাজ করতে না দিয়ে তাদেরকে অগ্রাহ্য করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেবীয়েরা এমনকি তাদের পশুচারণক্ষেত্র ও বিষয়সম্পত্তি ত্যাগ করে যিহূদা ও জেরুশালেমে এসে গেল, কারণ যারবিয়াম ও তাঁর ছেলেরা সদাপ্রভুর যাজকরূপে তাদের তখন অগ্রাহ্য করলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অর্থাৎ লেবীয়েরা আপন আপন পরিসরভূমি ও আপন আপন অধিকার ত্যাগ করিয়া যিহূদায় ও যিরূশালেমে আসিল, কেননা যারবিয়াম ও তাঁহার পুত্রগণ সদাপ্রভুর উদ্দেশে যাজনকর্ম্ম করিতে না দিয়া তাহাদিগকে অগ্রাহ্য করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অর্থাৎ লেবীয়েরা আপন আপন পরিসরভূমি ও আপন আপন অধিকার ত্যাগ করিয়া যিহূদায় ও যিরূশালেমে আসিল, কেননা যারবিয়াম ও তাঁহার পুত্রগণ সদাপ্রভুর উদ্দেশে যাজকীয় কর্ম করিতে না দিয়া তাহাদিগকে অগ্রাহ্য করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লেবীয়েরা তাদের পশু চরাবার মাঠ ও সম্পত্তি ত্যাগ করে যিহূদা ও যিরূশালেমে চলে আসল, কারণ যারবিয়াম আর তাঁর ছেলেরা সদাপ্রভুর পুরোহিতের পদ থেকে তাদের বাতিল করে দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লেবীয়রা তাদের পশু চরাবার মাঠ ও সম্পত্তি ত্যাগ করে এহুদা ও জেরুজালেমে চলে আসল, কারণ ইয়ারাবিম আর তাঁর ছেলেরা মাবুদের ইমামের পদ থেকে তাদের বাতিল করে দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলরাজ যারবিয়াম এবং তাঁর উত্তরাধিকারীরা তাঁদের প্রভু পরমেশ্বরের পুরোহিতরূপে পরিচর্যার কাজ করতে না দেওয়ায় লেবীয়রা তাঁদের পশুচারণক্ষেত্র ও অন্যান্য ভূ-সম্পত্তি পরিত্যাগ করে যিহুদীয়াও জেরুশালেমে চলে এলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবীয়রা তাঁদের নিজস্ব চাষ আবাদের জমি ও ঘাস জমি ছেড়ে যিহূদা এবং জেরুশালেমে চলে এসেছিলেন, কারণ যারবিয়াম ও তাঁর পুত্ররা তাঁদের প্রভুর যাজক হিসেবে কাজ করতে দেননি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফলে লেবীয়েরা তাদের পশু চরাবার মাঠ ও সম্পত্তি ত্যাগ করে যিহূদায় ও যিরূশালেমে এল, কারণ যারবিয়াম আর তাঁর ছেলেরা সদাপ্রভুর যাজকের কাজ করতে না দিয়ে তাদের অমান্য করেছিলেন।