2 Chronicles 11:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি উচ্চস্থলীগুলোর, ছাগল-ভূতদের ও তাঁর নির্মিত বাছুর দু’টির জন্য তিনি ইমামদের নিযুক্ত করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন পূজার্চনার উঁচু স্থানগুলির এবং তাঁর তৈরি করা ছাগল ও বাছুরের মূর্তিগুলির জন্য তিনি তাঁর নিজস্ব যাজকদের নিযুক্ত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি উচ্চস্থলী সকলের, ছাগদের ও আপনার নির্ম্মিত গোবৎসদ্বয়ের জন্য আপনি যাজকগণ নিযুক্ত করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি উচ্চস্থলী সকলের, ছাগদের ও আপনার নির্মিত গোবৎসদ্বয়ের জন্য আপনি যাজকগণ নিযুক্ত করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারবিয়াম উপাসনার উঁচু স্থানগুলোর জন্য এবং মন্দ আত্মাদের জন্য ও তাঁর তৈরী বাছুরের মূর্তিগুলোর জন্য তাঁর নিজের পুরোহিতদের নিযুক্ত করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়ারাবিম এবাদতের উঁচু স্থানগুলোর জন্য এবং ভূতদের জন্য ও তাঁর তৈরী বাছুরের মূর্তিগুলোর জন্য তাঁর নিজের পুরোহিতদের নিযুক্ত করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারবিয়াম ভূত-প্রেত, বৃষমূর্তি পূজার জন্য ও অসার পৌত্তলিক উপাসনার স্থানগুলিতে নিজস্ব পুরোহিত নিয়োগ করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বেদীতে তাঁর তৈরী বাছুর ও ছাগলের মূর্ত্তিগুলোর সামনে পূজো করার জন্য তিনি নিজের পছন্দমতো যাজকদের নিয়োগ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি উঁচু জায়গা গুলির, ছাগদের ও তাঁর তৈরী বাছুর দুটির জন্য নিজে যাজকদের নিযুক্ত করেছিলেন।