2 Chronicles 11:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইলের সমস্ত বংশের মধ্যে যেসব লোক ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের সন্ধানে নিবিষ্টমনা ছিল, তারা লেবীয়দের সঙ্গে তাদের পূর্বপুরুষদের আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে কোরবানী করতে জেরুশালেমে এল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের প্রত্যেকটি বংশ থেকে যারা যারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করার জন্য তাদের অন্তর স্থির করল, তারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর কাছে নৈবেদ্য উৎসর্গ করার জন্য লেবীয়দের পিছু পিছু জেরুশালেমে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েলের সমস্ত বংশের মধ্যে যে সকল লোক ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণে নিবিষ্টমনা ছিল, তাহারা লেবীয়দের পশ্চাদগামী হইয়া আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বলিদান করিতে যিরূশালেমে আসিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েলের সমস্ত বংশের মধ্যে যে সকল লোক ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণে নিবিষ্টমনা ছিল, তাহারা লেবীয়দের পশ্চাদ্‌গামী হইয়া আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বলিদান করিতে যিরূশালেমে আসিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের সমস্ত গোষ্ঠীর মধ্যে যারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছা জানবার জন্য আগ্রহী হয়েছিল তারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করবার জন্য লেবীয়দের সংগে যিরূশালেমে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের সমস্ত গোষ্ঠীর মধ্যে যারা ইসরাইলের মাবুদ আল্লাহ্‌র ইচ্ছা জানবার জন্য আগ্রহী হয়েছিল তারা তাদের পূর্বপুরুষদের মাবুদ আল্লাহ্‌র উদ্দেশে কোরবানী দেবার জন্য লেবীয়দের সংগে জেরুজালেমে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর মানুষ যারা আন্তরিকভাবে ইসরায়েলের আরাধ্য প্রভু পরমেশ্বরের আরাধনা করতে আগ্রহী, তারা লেবীয়দের সঙ্গে জেরুশালেমে চলে এল। তারা চেয়েছিল, তাদের পূর্বপুরুষদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে বলি উৎসর্গ করতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবীয়রা যখন ইস্রায়েল ত্যাগ করে চলে গেলেন তখন ইস্রায়েলের ধর্মভীরু পরিবারগোষ্ঠীর সদস্যরাও জেরুশালেমে তাঁদের পূর্বপুরুষের প্রভুর কাছে বলিদান করার জন্য চলে এলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলের সমস্ত বংশের মধ্যে যারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর খোঁজে আগ্রহী ছিল, তারা লেবীয়দের সঙ্গে তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বলিদান করতে যিরূশালেমে আসল।