2 Chronicles 11:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তিন বছর পর্যন্ত এহুদার রাজ্য দৃঢ় ও সোলায়মানের পুত্র রহবিয়ামকে শক্তিশালী করলো; কেননা তিন বছর পর্যন্ত তারা দাউদ ও সোলায়মানের পথে চলেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যিহূদা রাজ্যটিকে শক্তিশালী করল এবং তিন বছর ধরে শলোমনের ছেলে রহবিয়ামকে সমর্থন করে গেল, ও এই সময়কালে দাউদ ও শলোমনের পথে চলেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তিন বৎসর পর্য্যন্ত যিহূদার রাজ্য দৃঢ় ও শলোমনের পুত্র রহবিয়ামকে বলবান করিল; কেননা তিন বৎসর পর্য্যন্ত তাহারা দায়ূদের ও শলোমনের পথে চলিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তিন বৎসর পর্যন্ত যিহূদার রাজ্য দৃঢ় ও শলোমনের পুত্র রহবিয়ামকে বলবান করিল; কেননা তিন বৎসর পর্যন্ত তাহারা দায়ূদের ও শলোমনের পথে চলিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তিন বৎসর পর্যন্ত যিহূদা রাজ্য ও শলোমনের ছেলে রহবিয়ামের হাতকে শক্তিশালী করে তুলল, কারণ এই তিন বছর তারা দায়ূদ ও শলোমনের পথে চলেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তিন বছর পর্যন্ত এহুদা রাজ্য ও সোলায়মানের ছেলে রহবিয়ামের হাতকে শক্তিশালী করে তুলল, কারণ এই তিন বছর তারা দাউদ ও সোলায়মানের পথে চলেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফলে যিহুদীয়া রাজ্য শক্তিশালী হয়ে ওঠে ও তিন বছর তারা শলোমনের পুত্র রহবিয়ামের অনুগত থাকে এবং রাজা দাউদ ও শলোমনের রাজত্বকালে তারা যেভাবে বাস করত সেই ভাবেই বাস করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেমে এসে এই লোকরা যিহূদাকে শক্তিশালী করল এবং রহবিয়ামকে তিন বছরের জন্য সহায়তা দিল, কারণ তারা দায়ুদ ও শলোমনের মতো ঈশ্বরকে মান্য করে জীবনযাপন করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তিন বছর পর্যন্ত যিহূদার রাজ্য শক্তিশালী করল ও শলোমনের ছেলে রহবিয়ামকে বলবান করল; কারণ তিন বছর পর্যন্ত তারা দায়ূদ ও শলোমনের পথে চলল।