2 Chronicles 11:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
রহবিয়াম তাঁর সকল পত্নী ও উপপত্নীর মধ্যে অবোশালোমের কন্যা মাখাকে সবচেয়ে বেশি মহব্বত করতেন; তিনি আঠারো পত্নী ও ষাট উপপত্নী গ্রহণ করলেন এবং আটাশ পুত্র ও ষাট কন্যার জন্ম দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রহবিয়াম অবশালোমের মেয়ে মাখাকে তাঁর অন্য সব স্ত্রী ও উপপত্নীর চেয়ে বেশি ভালোবাসতেন। তাঁর মোট আঠারো জন স্ত্রী ও ষাটজন উপপত্নী, আটাশ জন ছেলে ও ষাটজন মেয়ে ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রহবিয়াম আপনার সকল পত্নী ও উপপত্নীর মধ্যে অবশালোমের কন্যা মাখাকে সর্ব্বাপেক্ষা ভালবাসিতেন; তিনি আঠার পত্নী ও ষাট উপপত্নী গ্রহণ করিলেন, এবং আটাশ পুত্রের ও ষাট কন্যার জন্ম দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রহবিয়াম আপনার সকল পত্নী ও উপপত্নীর মধ্যে অবশালোমের কন্যা মাখাকে সর্বাপেক্ষা ভালবাসিতেন; তিনি আঠার পত্নী ও ষাট উপপত্নী গ্রহণ করিলেন, এবং আটাইশ পুত্রের ও ষাট কন্যার জন্ম দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রহবিয়াম তাঁর অন্যান্য স্ত্রী ও উপস্ত্রীদের চেয়ে অবশালোমের মেয়ে মাখাকে বেশী ভালবাসতেন। তাঁর মোট আঠারোজন স্ত্রী ও ষাটজন উপস্ত্রী, আটাশজন ছেলে ও ষাটজন মেয়ে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রহবিয়াম তাঁর অন্যান্য স্ত্রী ও উপস্ত্রীদের চেয়ে অবশালোমের মেয়ে মাখাকে বেশী ভালবাসতেন। তাঁর মোট আঠারোজন স্ত্রী ও ষাটজন উপস্ত্রী, আটাশজন ছেলে ও ষাটজন মেয়ে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রহবিয়ামের সর্বমোট আঠেরোজন পত্নী এবং ষাটজন উপপত্নী ছিল। তিনি আঠাশটি পুত্র ও ষাটটি কন্যার পিতা ছিলেন। সমস্ত পত্নী ও উপপত্নীদের মধ্যে তিনি মাকাহকে বেশি ভালবাসতেন
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রহবিয়ামের 18 জন স্ত্রী ও 60 জন উপপত্নী থাকলেও তিনি তাঁর স্ত্রী মাখাকেই সবচেয়ে বেশী ভালবাসতেন| সব মিলিয়ে রহবিয়ামের 28 জন পুত্র ও 60 জন কন্যা হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রহবিয়াম তাঁর সব স্ত্রী ও উপপত্নীদের মধ্যে অবশালোমের মেয়ে মাখাকে বেশী ভালবাসতেন; তাঁর মোট আঠারো জন স্ত্রী ও ষাটজন উপপত্নী ছিল এবং আটাশ জন ছেলে ও ষাটজন মেয়ের জন্ম দিলেন।