2 Chronicles 11:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে রহবিয়াম মাখার গর্ভজাত অবিয়কে ভাইদের মধ্যে প্রধান করলেন, কারণ তাঁকেই বাদশাহ্ করতে তাঁর মনোবাসনা ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মাখার ছেলে অবিয়কে রাজা করার কথা ভেবে, রহবিয়াম অবিয়ের দাদা-ভাইদের মধ্যে থেকে তাঁকেই যুবরাজ পদে নিযুক্ত করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রহবিয়াম মাখার গর্ভজাত অবিয়কে প্রধান, ভ্রাতৃগণের মধ্যে নায়ক করিলেন, কারণ তাঁহাকেই রাজা করিতে [তাঁহার মনোরথ ছিল]।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রহবিয়াম মাখার গর্ভজাত অবিয়কে প্রধান, ভ্রাতৃগণের মধ্যে নায়ক করিলেন, কারণ তাঁহাকেই রাজা করিতে [তাঁহার মনোরথ ছিল]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রহবিয়াম মাখার ছেলে অবিয়কে রাজা করবার ইচ্ছা নিয়ে তাঁকে তাঁর ভাইদের মধ্যে প্রধান করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রহবিয়াম মাখার ছেলে অবিয়কে বাদশাহ্ করবার ইচ্ছা নিয়ে তাঁকে তাঁর ভাইদের মধ্যে প্রধান করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং সমস্ত পুত্র কন্যাদের মধ্যে মাকাহর পুত্র অবিয়কে বেশি ভালবাসতেন ও তাকেই তাঁর সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর পুত্রদের মধ্যে রহবিয়াম অবিয়কে যুবরাজ, তার ভাইদের মধ্যে নেতা বলে ঘোষণা করেন কারণ তিনি তাকেই পরবর্তী রাজা করতে চেয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রহবিয়াম মাখার ছেলে অবিয়কে প্রধান, ভাইদের মধ্যে নায়ক করলেন, কারণ তাঁকেই রাজা করার তাঁর ইচ্ছা ছিল।