2 Chronicles 11:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি সতর্কতা অবলম্বন করে চললেন, এহুদা ও বিন্ইয়ামীন দেশের সমস্ত প্রাচীর বেষ্টিত প্রতি নগরে তাঁর পুত্রদেরকে নিযুক্ত ও তাদেরকে প্রচুর খাদ্য সামগ্রী দিলেন এবং [তাদের জন্য] অনেক কন্যার চেষ্টা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বিজ্ঞতার সঙ্গে তাঁর ছেলেদের মধ্যে থেকে কাউকে কাউকে যিহূদা ও বিন্যামীন প্রদেশের বিভিন্ন জেলায় ও সব সুরক্ষিত নগরে ছড়িয়ে-ছিটিয়ে মোতায়েন করে দিলেন। তিনি তাদের জন্য পর্যাপ্ত খাবারদাবারের আয়োজন করলেন এবং প্রচুর স্ত্রীও জোগাড় করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি সতর্কতা করিয়া চলিলেন, সমুদয় যিহূদা ও বিন্যামীন দেশের প্রাচীরবেষ্টিত প্রতি নগরে আপন পুত্রগণকে নিযুক্ত করিলেন ও তাহাদিগকে প্রচুর খাদ্য সামগ্রী দিলেন, এবং [তাহাদের জন্য] অনেক কন্যার চেষ্টা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি সতর্কতা করিয়া চলিলেন, সমুদয় যিহূদা ও বিন্যামীন দেশের প্রাচীরবেষ্টিত প্রতি নগরে আপন পুত্রগণকে নিযুক্ত করিলেন ও তাহাদিগকে প্রচুর খাদ্য সামগ্রী দিলেন, এবং [তাহাদের জন্য] অনেক কন্যার চেষ্টা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর কয়েকজন ছেলেকে তিনি যিহূদা ও বিন্যামীনের সমস্ত এলাকার দেয়াল-ঘেরা শহরে পাঠিয়ে দিয়ে বুদ্ধিমানের কাজ করলেন। তিনি তাঁদের প্রচুর খাবার-দাবার দিলেন এবং তাঁদের জন্য অনেক স্ত্রীর ব্যবস্থা করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর কয়েকজন ছেলেকে তিনি এহুদা ও বিন্ইয়ামীনের সমস্ত এলাকার দেয়াল-ঘেরা শহরে পাঠিয়ে দিয়ে বুদ্ধিমানের কাজ করলেন। তিনি তাঁদের প্রচুর খাবার-দাবার দিলেন এবং তাঁদের জন্য অনেক স্ত্রীর ব্যবস্থা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রহবিয়াম অত্যন্ত বুদ্ধিপূর্বক তাঁর পুত্রদের বিভিন্ন কাজের দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন এবং যিহুদা ও বিন্যামীন গোষ্ঠীর প্রত্যেকটি দুর্গ-সুরক্ষিত শহরে তাদের নিযুক্ত করেছিলেন। তিনি উদারহস্তে তাদের জীবনযাত্রার সমস্ত সুব্যবস্থা করেছিলেন এবং তাদের বহুসংখ্যক পত্নীদের জন্যও প্রয়োজনীয় সর্বপ্রকার নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিচক্ষণতার সঙ্গে রহবিয়াম তাঁর পুত্রদের যিহূদা ও বিন্যামীনের সমস্ত জায়গায়, দূর্গসম্বলিত সমস্ত শহরে পাঠিয়েছিলেন এবং তাদের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে প্রয়োজনীয় জিনিসপত্র দিয়েছিলেন| তিনি তাদের বিয়ের ব্যবস্থা করতে চেষ্টা করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি সতর্ক হয়ে চললেন, সম্পূর্ণ যিহূদা ও বিন্যামীন দেশের প্রাচীরে ঘেরা প্রত্যেকটি নগরে তাঁর ছেলেদেরকে নিযুক্ত করলেন এবং তাদেকে প্রচুর খাবার-দাবার দিলেন এবং তাঁদের জন্য অনেক স্ত্রীর ব্যবস্থা করলেন।