2 Chronicles 11:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে রহবিয়াম জেরুশালেমে বাস করে দেশ রক্ষার জন্য এহুদা দেশস্থ সমস্ত নগর নির্মাণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রহবিয়াম জেরুশালেমে বসবাস করতে করতে যিহূদা দেশের সুরক্ষার জন্য এই নগরগুলি তৈরি করলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রহবিয়াম যিরূশালেমে বাস করিয়া দেশ রক্ষার জন্য যিহূদা দেশস্থ নগর সকল গাঁথিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রহবিয়াম যিরূশালেমে বাস করিয়া দেশ রক্ষার জন্য যিহূদা দেশস্থ নগর সকল গাঁথিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রহবিয়াম যিরূশালেমে বাস করতে লাগলেন এবং যিহূদা দেশটাকে রক্ষা করবার জন্য বৈৎলেহম, ঐটম, তকোয়,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রহবিয়াম জেরুজালেমে বাস করতে লাগলেন এবং এহুদা দেশটাকে রক্ষা করবার জন্য বেথেলহেম, ঐটম, তকোয়,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রহবিয়াম জেরুশালেমে থেকে যিহুদা ও বিন্যামীন গোষ্ঠীর অধিকারভুক্ত নগরী বেথলেহেম, ইটাম, টেকোয়া, বেথসুর, সোকো, অদুল্লম, গাৎ, মারেশাহ্, সিপ, অদোরায়িম, লাখীশ, আসেকাহ সোরাহ্, আইজালোন এবং হিব্রোণের সুরক্ষার জন্য ব্যবস্থা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রহবিয়াম নিজে জেরুশালেমে বাস করতেন| তিনি শত্রুপক্ষের আক্রমণ থেকে রক্ষা পাবার জন্য যিহূদায় অনেক সুদৃঢ় শহর বানিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রহবিয়াম যিরূশালেমে বাস করে দেশ রক্ষা করবার জন্য যিহূদা দেশের নগরগুলি গাঁথলেন।