2 Chronicles 12:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্‌ যখন মাবুদের গৃহে প্রবেশ করতেন, তখন ঐ পদাতিকরা এসে সেসব ঢাল ধরতো, পরে পদাতিকদের ঘরে ফিরিয়ে নিয়ে যেত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখনই রাজা সদাপ্রভুর মন্দিরে যেতেন, ফৌজি পাহারাদাররাও সেই ঢালগুলি বহন করে তাঁর সাথে সাথে যেত, এবং পরে তারা আবার সেগুলি ফৌজি পাহারাদারদের কক্ষে ফিরিয়ে নিয়ে যেত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা যখন সদাপ্রভুর গৃহে প্রবেশ করিতেন, তখন ঐ পদাতিকগণ আসিয়া সেই সকল ঢাল ধরিত, পরে পদাতিকদিগের ঘরে ফিরিয়া লইয়া যাইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা যখন সদাপ্রভুর গৃহে প্রবেশ করিতেন, তখন ঐ পদাতিকগণ আসিয়া সেই সকল ঢাল ধরিত, পরে পদাতিকদের ঘরে ফিরাইয়া লইয়া যাইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা যখন সদাপ্রভুর ঘরে যেতেন তখন পাহারাদার সৈন্যেরা সেই ঢালগুলো নিয়ে তাঁর সংগে যেত এবং পরে তারা সেগুলো পাহারা-ঘরে জমা দিত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ যখন মাবুদের ঘরে যেতেন তখন পাহারাদার সৈন্যেরা সেই ঢালগুলো নিয়ে তাঁর সংগে যেত এবং পরে তারা সেগুলো পাহারা-ঘরে জমা দিত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রতিবার রাজা যখনই মন্দিরে যেতেন তখন রক্ষীরা সেই ঢালগুলি নিয়ে তাঁর সঙ্গে যেত এবং প্রাসাদে ফিরে আসার পর আবার সেগুলি অস্ত্রাগারে রেখে দিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন তিনি প্রভুর মন্দিরে যেতেন তারা এগুলো বের করতো, পরে আবার দ্বাররক্ষীদের ঘরেই তুলে রাখতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা যখন সদাপ্রভুর গৃহে যেতেন, তখন ঐ দারোয়ানরা সেই ঢালগুলি ধরত, পরে দারোয়ানদের ঘরে ফিরিয়ে নিয়ে যেত।