2 Chronicles 12:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
রহবিয়াম মাবুদের খোঁজ করার জন্য তাঁর অন্তঃকরণ সুস্থির করেন নি বলে যা মন্দ তা-ই করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রহবিয়াম মন্দ কাজকর্ম করলেন, কারণ সদাপ্রভুর অন্বেষণ করার জন্য তিনি তাঁর অন্তর সুস্থির করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রহবিয়াম সদাপ্রভুর অন্বেষণ করণার্থে আপন অন্তঃকরণ সুস্থির করেন নাই বলিয়া যাহা মন্দ তাহাই করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রহবিয়াম সদাপ্রভুর অন্বেষণ করণার্থে আপন অন্তঃকরণ সুস্থির করেন নাই বলিয়া যাহা মন্দ তাহাই করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর ইচ্ছামত চলবার জন্য মন স্থির করেন নি বলে রহবিয়াম যা মন্দ তা-ই করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের ইচ্ছামত চলবার জন্য মন স্থির করেন নি বলে রহবিয়াম যা খারাপ তা-ই করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি মন্দ কাজই করতেন, কোনদিন তিনি প্রভু পরমেশ্বরের ইচ্ছা জানার চেষ্টা করেন নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রহবিয়াম বিভিন্ন অসৎ কর্মে লিপ্ত হয়েছিলেন কারণ তিনি অন্তঃকরণ থেকে প্রভুকে অনুসরণ করেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রহবিয়াম সদাপ্রভুর ইচ্ছামত চলবার জন্য মন স্থির করেন নি বলে যা খারাপ তাই করতেন।