2 Chronicles 12:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর রহবিয়াম বাদশাহ্র পঞ্চম বছরে মিসরের বাদশাহ্ শীশক জেরুশালেমের বিরুদ্ধে আসলেন, কারণ লোকেরা মাবুদের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু তারা সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হলেন, তাই মিশরের রাজা শীশক রাজা রহবিয়ামের রাজত্বকালের পঞ্চম বছরে জেরুশালেম আক্রমণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রহবিয়াম রাজার পঞ্চম বৎসরে মিসর-রাজ শীশক যিরূশালেমের বিরুদ্ধে আসিলেন, কারণ লোকেরা সদাপ্রভুর বিরুদ্ধে সত্য লঙ্ঘন করিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রহবিয়াম রাজার পঞ্চম বৎসরে মিসর-রাজ শীশক যিরূশালেমের বিরুদ্ধে আসিলেন, কারণ লোকেরা সদাপ্রভুর বিরুদ্ধে সত্যলঙ্ঘন করিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হওয়াতে রাজা রহবিয়ামের রাজত্বের পঞ্চম বছরে মিসরের রাজা শীশক যিরূশালেম আক্রমণ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের প্রতি বেঈমানী করাতে বাদশাহ্ রহবিয়ামের রাজত্বের পঞ্চম বছরে মিসরের বাদশাহ্ শীশক জেরুজালেম আক্রমণ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর রাজত্বের পঞ্চম বৎসরে প্রভু পরমেশ্বরের বিধান লঙ্ঘন ও পরিত্যাগের ফলে প্রজাসহ রাজা দণ্ডিত হলেন। মিশরের রাজা শিশক বারোশো রথ, ষাট হাজার অশ্বারোহী সৈন্য ও অসংখ্য পদাতিক সৈন্য এবং লিবিয়া, সুক্কোত ও সুদানী সৈন্যবাহিনীর জেরুশালেম আক্রমণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর ফলস্বরূপ প্রভুর ইচ্ছেয মিশরের রাজা শীশক রহবিয়ামের রাজত্বের পঞ্চম বছরে জেরুশালেম আক্রমণ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর রহবিরাম রাজার রাজত্বের পঞ্চম বছরে মিশরের রাজা শীশক যিরূশালেম আক্রমণ করলেন, কারণ লোকেরা সদাপ্রভুকে অমান্য করেছিল।