2 Chronicles 12:3 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই বাদশাহ্‌র সঙ্গে বারো শত রথ ও ছয় হাজার ঘোড়সওয়ার ছিল; এবং মিসর থেকে তার সঙ্গে আগত অসংখ্য লিবীয়, সুক্কীয় ও ইথিওপীয় লোক ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
12,000 রথ ও 60,000 অশ্বারোহী সৈন্য এবং মিশর থেকে তাঁর সাথে আসা অসংখ্য লূবীয়, সুক্কীয় ও কূশীয় সৈন্য নিয়ে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই রাজার সঙ্গে বারো শত রথ ও ছয় সহস্র অশ্বারোহী ছিল; এবং মিসর হইতে তাঁহার সঙ্গে আগত লূবীয়, সুক্কীয় ও কূশীয় লোকেরা অসংখ্য ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই রাজার সঙ্গে বারো শত রথ ও ছয় সহস্র অশ্বারোহী ছিল; এবং মিসর হইতে তাঁহার সঙ্গে আগত লূবীয়, সুক্কীয় ও কূশীয় লোকেরা অসংখ্য ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শীশকের সংগে বারোশো রথ, ষাট হাজার ঘোড়সওয়ার এবং অসংখ্য লূবীয়, সুক্কীয় ও কূশীয় সৈন্য মিসর থেকে এসেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শীশকের সংগে বারোশো রথ, ষাট হাজার ঘোড়সওয়ার এবং অসংখ্য লিবীয়, সুক্কীয় ও ইথিওপীয় সৈন্য মিসর থেকে এসেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শীশকের সঙ্গে ছিল 12,000 রথসমূহ এবং 60,000 ঘোড়-সওয়ার সহ একটি বিশাল সেনাবাহিনী| শীশকের সেনাবাহিনীতে এত লূবীয, সুক্কীয়, কূশীয় লোক ছিল যে তাদের গোনা যেত না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই রাজার সঙ্গে বারোশো রথ ও ষাট হাজার ঘোড়াচালক ছিল এবং মিশর থেকে তাঁর সঙ্গে অসংখ্য লূবীয়, সুক্কীয় ও কূশীয় সৈন্য এসেছিল।