2 Chronicles 12:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি এহুদার প্রাচীর বেষ্টিত সকল নগর অধিকার করে জেরুশালেম পর্যন্ত আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি যিহূদার সুরক্ষিত নগরগুলি দখল করে নিয়েছিলেন ও জেরুশালেম পর্যন্ত পৌঁছে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি যিহূদার প্রাচীরবেষ্টিত নগর সকল হস্তগত করিয়া যিরূশালেম পর্য্যন্ত আসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি যিহূদার প্রাচীরবেষ্টিত নগর সকল হস্তগত করিয়া যিরূশালেম পর্যন্ত আসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি যিহূদার দেয়াল-ঘেরা শহরগুলো অধিকার করে নিয়ে যিরূশালেম পর্যন্ত চলে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি এহুদার দেয়াল-ঘেরা শহরগুলো অধিকার করে নিয়ে জেরুজালেম পর্যন্ত চলে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি যিহুদীয়ার দুর্গবেষ্টিত শহরগুলি অধিকার করে জেরুশালেমের দিকে অগ্রসর হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেমে এসে উপস্থিত না হওয়া পর্যন্ত শীশক যিহূদার সমস্ত দূর্গ নগরীগুলি দখল করতে লাগলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি যিহূদার প্রাচীরে ঘেরা নগরগুলি অধিকার করে নিয়ে যিরূশালেম পর্যন্ত আসলেন।