2 Chronicles 12:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন শমরিয় নবী রহবিয়ামের কাছে এবং এহুদার যে নেতৃবর্গ শীশকের ভয়ে জেরুশালেমে একত্র হয়েছিল তাঁদের কাছে এসে বললেন, মাবুদ এই কথা বলেন, তোমরা আমাকে ছেড়ে দিয়েছে, এজন্য আমিও তোমাদেরকে শীশকের হাতে ছেড়ে দিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ভাববাদী শময়িয়, শীশকের ভয়ে জেরুশালেমে একত্রিত হওয়া রহবিয়াম ও যিহূদার নেতাদের কাছে এসে তাদের বললেন, “সদাপ্রভু একথাই বলেন, ‘তোমরা আমাকে পরিত্যাগ করেছ; তাই, আমি এখন শীশকের হাতে তোমাদের ছেড়ে দিলাম।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শময়িয় ভাববাদী রহবিয়ামের নিকটে এবং যিহূদার যে অধ্যক্ষগণ শীশকের ভয়ে যিরূশালেমে একত্রীভূত হইয়াছিলেন, তাঁহাদের নিকটে আসিয়া কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আমাকে ছাড়িয়াছ, এই জন্য আমিও তোমাদিগকে শীশকের হস্তে ছাড়িয়া দিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শময়িয় ভাববাদী রহবিয়ামের নিকটে এবং যিহূদার যে অধ্যক্ষগণ শীশকের ভয়ে যিরূশালেমে একত্রীভূত হইয়াছিলেন, তাঁহাদের নিকটে আসিয়া কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আমাকে ছাড়িয়াছ, এই জন্য আমিও তোমাদিগকে শীশকের হস্তে ছাড়িয়া দিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নবী শময়িয় তখন রহবিয়াম ও যিহূদার নেতাদের কাছে আসলেন। সেই নেতারা শীশকের ভয়ে যিরূশালেমে এসে জড়ো হয়েছিলেন। শময়িয় তাঁদের বললেন, “সদাপ্রভু এই কথা বলছেন, ‘তোমরা আমাকে ত্যাগ করেছ, সেইজন্য আমিও এখন শীশকের হাতে তোমাদের তুলে দিয়েছি।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নবী শময়িয় তখন রহবিয়াম ও এহুদার নেতাদের কাছে আসলেন। সেই নেতারা শীশকের ভয়ে জেরুজালেমে এসে জমায়েত হয়েছিলেন। শময়িয় তাঁদের বললেন, “মাবুদ এই কথা বলছেন, ‘তোমরা আমাকে ত্যাগ করেছ, সেইজন্য আমিও এখন শীশকের হাতে তোমাদের তুলে দিয়েছি।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবী শময়িয় যিহুদার নেতৃবৃন্দ, যাঁরা রাজা শিশকের আক্রমণ থেকে রক্ষা পাবার জন্য জেরুশালেমে আশ্রয় নিয়েছিলেন, তাঁদের কাছেও রাজা রহবিয়ামের কাছে গেলেন। তাঁদের বললেন, তোমাদের কাছে প্রভু পরমেশ্বরের এই প্রত্যাদেশ: তোমরা আমাকে পরিত্যাগ করেছ, অতএব এবার আমি তোমাদের শিশকের হাতে তুলে দিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময়ে, ভাববাদী শময়িয়, রহবিয়াম ও যিহূদার নেতৃবৃন্দ যাঁরা শীশকের আক্রমণের কারণে জেরুশালেমে এসে জড়ো হয়েছিলেন তাদের কাছে গেলেন এবং বললেন, “প্রভু বলেছেন: ‘রহবিয়াম, তুমি ও যিহূদার লোকেরা আমায় ত্যাগ করেছো, অতএব একইভাবে আমিও তোমাদের শীশকের বিরুদ্ধে আমার সাহায্য ছাড়াই যুদ্ধ করতে ছেড়ে দিয়েছি|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শময়িয় ভাববাদী রহবিয়ামের কাছে এবং যিহূদার যে শাসনকর্তারা শীশকের ভয়ে যিরূশালেমে এসে জড়ো হয়েছিলেন, তাঁদের কাছে এসে বললেন, “সদাপ্রভু এই কথা বলেন, ‘তোমরা আমাকে ত্যাগ করেছ, সেইজন্য আমিও তোমাদেরকে শীশকের হাতে ছেড়ে দিলাম।’”