2 Chronicles 12:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে ইসরাইলের নেতৃবর্গ ও বাদশাহ্ নিজেদের অবনত করলেন, বললেন, মাবুদ ধর্মময়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের নেতারা ও রাজা স্বয়ং নিজেদের নত করলেন এবং বললেন, “সদাপ্রভুই ন্যায়পরায়ণ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে ইস্রায়েলের অধ্যক্ষগণ ও রাজা আপনাদিগকে অবনত করিলেন, কহিলেন, সদাপ্রভু ধর্ম্মময়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে ইস্রায়েলের অধ্যক্ষগণ ও রাজা আপনাদিগকে অবনত করিলেন, কহিলেন, সদাপ্রভু ধর্মময়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে রাজা ও ইস্রায়েলীয় নেতারা নিজেদের নত করলেন ও বললেন, “সদাপ্রভু ন্যায় বিচারক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে বাদশাহ্ ও ইসরাইলীয় নেতারা নিজেদের নত করলেন ও বললেন, “মাবুদ ন্যায় বিচারক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা এবং সেই নেতৃবৃ্ন্দ স্বীকার করলেন যে তাঁরা পাপ করেছেন। তাঁরা বললেন, প্রভু পরমেশ্বর ন্যায্যা কাজই করছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন রহবিয়াম ও যিহূদার নেতারা বিনম্র হলেন, অনুতাপ করলেন এবং বললেন, “প্রভু তো ঠিক কথাই বলেছেন, আমরা পাপাত্মা|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে ইস্রায়েলের শাসনকর্ত্তা ও রাজা নিজেদের নত করে বললেন, “সদাপ্রভু ন্যায় পরায়ণ।”