2 Chronicles 12:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মিসরের বাদশাহ্ শীশক জেরুশালেমের বিরুদ্ধে এসে মাবুদের গৃহের ধন ও রাজপ্রাসাদের ধন নিয়ে গেলেন; তিনি সবই নিয়ে গেলেন; সোলায়মানের তৈরি সোনার ঢালগুলোও নিয়ে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশরের রাজা শীশক জেরুশালেম আক্রমণ করার সময় সদাপ্রভুর মন্দিরের ও রাজপ্রাসাদের ধনসম্পদ তুলে নিয়ে গেলেন। শলোমনের তৈরি করা সোনার ঢাল সমেত তিনি সবকিছু নিয়ে চলে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মিসর-রাজ শীশক যিরূশালেমের বিরুদ্ধে আসিয়া সদাপ্রভুর গৃহের ধন ও রাজবাটীর ধন লইয়া গেলেন; তিনি সমস্তই লইয়া গেলেন; শলোমনের নির্ম্মিত স্বর্ণময় ঢাল সকলও লইয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মিসর-রাজ শীশক যিরূশালেমের বিরুদ্ধে আসিয়া সদাপ্রভুর গৃহের ধন ও রাজবাটীর ধন লইয়া গেলেন; তিনি সমস্তই লইয়া গেলেন; শলোমনের নির্মিত স্বর্ণময় ঢাল সকলও লইয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসরের রাজা শীশক যিরূশালেম আক্রমণ করে সদাপ্রভুর ঘরের ও রাজবাড়ীর সমস্ত ধন-দৌলত নিয়ে চলে গেলেন। তিনি সব কিছুই নিয়ে গেলেন, এমন কি, শলোমনের তৈরী সোনার ঢালগুলোও নিয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসরের বাদশাহ্ শীশক জেরুজালেম আক্রমণ করে মাবুদের ঘরের ও রাজবাড়ীর সমস্ত ধন-দৌলত নিয়ে চলে গেলেন। তিনি সব কিছুই নিয়ে গেলেন, এমন কি, সোলায়মানের তৈরী সোনার ঢালগুলোও নিয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা শিশক জেরুশালেমে এসে মন্দিরের ও রাজপ্রাসাদের সমস্ত ধনসম্পদ নিয়ে চলে গেলেন। তিনি সেখানকার যথাসর্বস্ব, এমন কি রাজা শলোমনের স্বর্ণনির্মিত ডঢালগুলিও নিয়ে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশররাজ শীশক জেরুশালেম আক্রমণ করে প্রভুর মন্দিরের সমস্ত ধনসম্পদ লুঠ তো করলেনই, রাজপ্রাসাদের যাবতীয় সম্পদও তিনি অপহরণ করে সঙ্গে নিয়ে গেলেন| রাজা শলোমনের বানানো সোনার ঢালগুলোও শীশক নিয়ে যান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিশরের রাজা শীশক যিরূশালেম আক্রমণ করে সদাপ্রভুর গৃহের ও রাজবাড়ীর সমস্ত ধন সম্পদ নিয়ে গেলেন; তিনি সব কিছুই নিয়ে গেলেন; শলোমনের তৈরী সোনার ঢালগুলিও নিয়ে গেলেন।