2 Chronicles 13:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমরা সেরকম নই; মাবুদই আমাদের আল্লাহ্‌; আমরা তাঁকে ত্যাগ করিনি; এবং ইমামেরা— হারুন-সন্তানেরা— মাবুদের পরিচর্যা করছে এবং লেবীয়েরা যার যার কাজে নিযুক্ত রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমাদের কাছে, সদাপ্রভুই আমাদের ঈশ্বর, এবং আমরা তাঁকে পরিত্যাগ করিনি। যেসব যাজক সদাপ্রভুর সেবা করলেন, তারা হারোণের বংশধর ও লেবীয়েরা তাদের কাজে সহযোগিতা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমরা [তদ্রূপ নহি]; সদাপ্রভুই আমাদের ঈশ্বর; আমরা তাঁহাকে ত্যাগ করি নাই; এবং যাজকগণ —হারোণ-সন্তানগণ- সদাপ্রভুর পরিচর্য্যা করিতেছে, এবং লেবীয়েরা আপন আপন কার্য্যে নিযুক্ত রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমরা [তদ্রূপ নহি]; সদাপ্রভুই আমাদের ঈশ্বর; আমরা তাঁহাকে ত্যাগ করি নাই; এবং যাজকগণ, হারোণ-সন্তানগণ সদাপ্রভুর পরিচর্যা করিতেছে, এবং লেবীয়েরা আপন আপন কার্যে নিযুক্ত রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কিন্তু আমরা সেই রকম নই, সদাপ্রভুই আমাদের ঈশ্বর। আমরা তাঁকে ত্যাগ করি নি। যে পুরোহিতেরা সদাপ্রভুর সেবা করেন তাঁরা হারোণের বংশের লোক, আর লেবীয়েরাও তাদের নির্দিষ্ট কাজ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কিন্তু আমরা সেই রকম নই, আল্লাহ্‌ই আমাদের মাবুদ। আমরা তাঁকে ত্যাগ করি নি। যে ইমামেরা মাবুদের এবাদত-কাজ করেন তাঁরা হারুনের বংশের লোক, আর লেবীয়রাও তাদের নির্দিষ্ট কাজ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমরা আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সেবা করি, তাঁকে আমরা পরিত্যাগ করিনি। হারোণ বংশের পুরোহিতেরা তাঁদের নিত্যনৈমিত্তিক ক্রিয়ার অনুষ্ঠান পালন করেন এবং লেবীয়রা তাঁদের সহকারীরূপে অনুষ্ঠানে সাহায্য করে থাকেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু আমাদের প্রভুই আমাদের ঈশ্বর| আমরা যিহূদাবাসীরা কখনও প্রভুকে অবজ্ঞা করিনি বা তাঁকে পরিত্যাগ করিনি| আমাদের এখানে কেবলমাত্র হারোণের বংশধররা লেবীয়দের প্রভুর সেবা করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমরা সেই রকম নই, সদাপ্রভুই আমাদের ঈশ্বর; আমরা তাঁকে ত্যাগ করি নি এবং যাজকরা, হারোণের বংশধরেরা সদাপ্রভুর সেবা করছে এবং আর লেবীয়েরাও তাদের কাজে নিযুক্ত আছে।