2 Chronicles 13:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা মাবুদের উদ্দেশে প্রতিদিন প্রাতে ও সন্ধ্যাবেলা পোড়ানো-কোরবানী দেয় ও সুগন্ধি ধূপ জ্বালায়, আর পবিত্র টেবিলের উপরে দর্শন-রুটি সাজিয়ে রাখে এবং প্রতি সন্ধ্যাবেলা জ্বালবার জন্য প্রদীপগুলোর সঙ্গে সোনার প্রদীপ-আসন প্রস্তুত করে; বস্তুত আমরা আমাদের আল্লাহ্‌ মাবুদের রক্ষণীয় বস্তু রক্ষা করি; কিন্তু তোমরা তাঁকে ত্যাগ করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রতিদিন সকাল-সন্ধ্যায় তারা সদাপ্রভুর কাছে হোমবলি ও সুগন্ধি ধূপ উৎসর্গ করলেন। প্রথাগতভাবে শুচিশুদ্ধ টেবিলে তারা রুটি সাজিয়ে রাখেন এবং প্রতিদিন সকালে সোনার বাতিদানের প্রদীপগুলি তারা জ্বালিয়ে দেন। আমাদের ঈশ্বর সদাপ্রভুর অবশ্যপূরণীয় শর্তগুলি আমরা পূরণ করে যাচ্ছি। কিন্তু তোমরা তাঁকে পরিত্যাগ করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা সদাপ্রভুর উদ্দেশে প্রতিদিন প্রাতে ও সন্ধ্যাকালে হোম-বলি দগ্ধ করে ও সুগন্ধি ধূপ জ্বালায়, আর শুচি মেজের উপরে দর্শন-রুটী সাজাইয়া রাখে, এবং প্রতি সন্ধ্যাকালে জ্বালিবার জন্য দীপসমূহের সহিত স্বর্ণময় দীপ-বৃক্ষ প্রস্তুত করে; বস্তুতঃ আমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর রক্ষণীয় বস্তু রক্ষা করি; কিন্তু তোমরা তাঁহাকে ত্যাগ করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা সদাপ্রভুর উদ্দেশে প্রতিদিন প্রাতে ও সন্ধ্যাকালে হোমবলি দগ্ধ করে ও সুগন্ধি ধূপ জ্বালায়, আর শুচি মেজের উপরে দর্শন-রুটি সাজাইয়া রাখে, এবং প্রতি সন্ধ্যাকালে জ্বালিবার জন্য দীপসমূহের সহিত স্বর্ণময় দ্বীপাধার প্রস্তুত করে; বস্তুতঃ আমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর রক্ষণীয় বস্তু রক্ষা করি; কিন্তু তোমরা তাঁহাকে ত্যাগ করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রতিদিন সকালে ও সন্ধ্যায় পুরোহিতেরা সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করেন ও সুগন্ধি ধূপ জ্বালান। তাঁরা শুচি করা টেবিলের উপর সম্মুখ-রূটি সাজিয়ে রাখেন এবং প্রতিদিন সন্ধ্যাবেলায় সোনার বাতিদানের উপর বাতিগুলো জ্বালিয়ে দেন। আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ অনুসারে কাজ করি, কিন্তু আপনারা তাঁকে ত্যাগ করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ইমামেরা মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী দেন ও খোশবু ধূপ জ্বালান। তাঁরা পাক-সাফ করা টেবিলের উপর পবিত্র-রুটি সাজিয়ে রাখেন এবং প্রতিদিন সন্ধ্যাবেলায় সোনার বাতিদানের উপর বাতিগুলো জ্বালিয়ে দেন। আমরা আমাদের মাবুদ আল্লাহ্‌র হুকুম অনুসারে কাজ করি, কিন্তু আপনারা তাঁকে ত্যাগ করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রতিদিন সকাল সন্ধ্যায় তাঁরা ঈশ্বরের সামনে ধূপদান করেন এবং হোমে পূর্ণাহুতির জন্য পশু বলিদান করেন, বেদীর উপরে প্রভুর উপস্থিতির প্রতীক রুটি নিবেদন করেন। এই রুটি আনুষ্ঠানিকভাবে অতি পবিত্র। প্রতি সন্ধ্যায় তাঁরা সোনার দীপাধারে প্রদীপ জ্বেলে দেন। আমরা যা কিছু করি সবই ঈশ্বরের আদেশ অনুযায়ীই করি কিন্তু তোমরা তাঁকে পরিত্যাগ করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরাই সকাল সন্ধ্যায় হোমবলি উৎসর্গ করেন, ধুপধূনো দিয়ে থাকেন এবং মন্দিরের সোনার টেবিলে তাঁরাই রুটি নিবেদন করেন আর সোনার বাতিদানগুলোর যত্ন নিয়ে থাকেন যাতে তাদের আলো কখনও নিভে না যায়| আমরা পরম শ্রদ্ধা ভরে আমাদের প্রভুর সেবা করি, কিন্তু তোমরা তাঁকেই পরিত্যাগ করেছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা সদাপ্রভুর উদ্দেশ্যে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় হোমবলি পোড়ায় ও সুগন্ধি ধূপ জ্বালায়, আর শুচি টেবিলের উপরে দর্শন রুটি সাজিয়ে রাখে এবং প্রতিদিন সন্ধ্যাবেলায় জ্বালাবার জন্য বাতিগুলির সঙ্গে সোনার বাতিদান তৈরী করে; বাস্তবিক আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ রক্ষা করি; কিন্তু তোমরা তাঁকে ত্যাগ করেছ।