2 Chronicles 13:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বনি-ইসরাইল এহুদার সম্মুখ থেকে পালিয়ে গেল এবং আল্লাহ্ ওদেরকে এহুদার হাতে তুলে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীরা যিহূদার সামনে থেকে পালিয়ে গেল, এবং ঈশ্বর ইস্রায়েলীদের তাদের হাতে সঁপে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইস্রায়েল-সন্তানগণ যিহূদার সাক্ষাতে পলায়ন করিল, এবং ঈশ্বর উহাদিগকে তাহাদের হস্তে সমর্পণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইস্রায়েল-সন্তানগণ যিহূদার সাক্ষাতে পলায়ন করিল, এবং ঈশ্বর উহাদিগকে তাহাদের হস্তে সমর্পণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার সামনে থেকে ইস্রায়েলীয়েরা পালিয়ে যেতে লাগল আর ঈশ্বর তাদের যিহূদার লোকদের হাতে তুলে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার সামনে থেকে বনি-ইসরাইলরা পালিয়ে যেতে লাগল আর আল্লাহ্ তাদের এহুদার লোকদের হাতে তুলে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলী সৈন্যরা যিহুদীয়ার সৈন্যদলের সামনে থেকে পালিয়ে গেল। ঈশ্বর ইসরায়েলী সৈন্যদের উপর যিহুদীয়ার সৈন্যবাহিনীকে বিজয়ী করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়রা, যিহূদাদের থেকে পালাতে লাগলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইস্রায়েলের লোকেরা যিহূদার সামনে থেকে পালাল এবং ঈশ্বর তাদেরকে যিহূদার হাতে সমর্পণ করলেন।