2 Chronicles 13:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অবিয় ও তাঁর লোকেরা মহাবিক্রমে ওদেরকে সংহার করলেন; বস্তুত ইসরাইলের পাঁচ লক্ষ মনোনীত লোক মারা পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবিয় ও তাঁর সৈন্যদল ইস্রায়েলীদের এত ক্ষতিসাধন করলেন, যে ইস্রায়েলীদের মধ্যে পাঁচ লাখ সক্ষম যোদ্ধা মারা পড়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অবিয় ও তাঁহার লোকেরা মহাসংহারে উহাদিগকে সংহার করিলেন; বস্তুতঃ ইস্রায়েলের পাঁচ লক্ষ মনোনীত লোক মারা পড়িল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অবিয় ও তাঁহার লোকেরা মহাসংহারে উহাদিগকে সংহার করিলেন; বস্তুতঃ ইস্রায়েলের পাঁচ লক্ষ মনোনীত লোক মারা পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবিয় ও তাঁর লোকেরা অনেক লোককে মেরে ফেললেন। এতে ইস্রায়েলীয়দের বাছাই-করা লোকদের মধ্য থেকে পাঁচ লক্ষ লোক মারা পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবিয় ও তাঁর লোকেরা অনেক লোককে হত্যা করলেন। এতে বনি-ইসরাইলদের বাছাই-করা লোকদের মধ্য থেকে পাঁচ লক্ষ লোক মারা পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবিয় ও তাঁর সৈন্যবাহিনী ইসরায়েলী সৈন্যদলকে পরাজিত করে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে ফেললেন। ইসরায়েলের প্রায় পাঁচ লক্ষ কুশলী যোদ্ধা নিহত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের 500,000 বাছাই করা সৈন্য অবিয় এবং তার সেনাবাহিনীর হাতে নিহত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অবিয় ও তাঁর সৈন্যরা অনেক লোককে মেরে ফেলল; ফলে ইস্রায়েলের পাঁচ লক্ষ মনোনীত লোক মারা পড়ল।