2 Chronicles 13:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অবিয় ইয়ারাবিমের পিছনে পিছনে ধাবমান হয়ে তাঁর কয়েকটি নগর, অর্থাৎ বেথেল ও তার সমস্ত উপনগর, যিশানা ও তার সমস্ত উপনগর এবং ইফ্রোণ ও তার সমস্ত উপনগর অধিকার করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবিয় যারবিয়ামের পিছু ধাওয়া করে তাঁর কাছ থেকে বেথেল, যিশানা ও ইফ্রোণ ও সেই নগরগুলির চারপাশের গ্রামগুলিও ছিনিয়ে নিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অবিয় যারবিয়ামের পশ্চাতে পশ্চাতে ধাবমান হইয়া তাঁহার কতিপয় নগর, অর্থাৎ বৈথেল ও তাহার উপনগর সকল, যিশানা ও তাহার উপনগর সকল, এবং ইফ্রোণ ও তাহার উপনগর সকল হস্তগত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অবিয় যারবিয়ামের পশ্চাতে পশ্চাতে ধাবমান হইয়া তাঁহার কতিপয় নগর, অর্থাৎ বৈথেল ও তাহার উপনগর সকল, যিশানা ও তাহার উপনগর সকল, এবং ইফ্রোণ ও তাহার উপনগর সকল হস্তগত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবিয় যারবিয়ামের পিছনে তাড়া করে গিয়ে তাঁর হাত থেকে বৈথেল, যিশানা ও ইফ্রোণ এবং সেগুলোর আশেপাশের জায়গাগুলো দখল করে নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবিয় ইয়ারাবিমের পিছনে তাড়া করে গিয়ে তাঁর হাত থেকে বেথেল, যিশানা ও ইফ্রোণ এবং সেগুলোর আশেপাশের জায়গাগুলো দখল করে নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবিয় যারবিয়ামের সৈন্যদলের পিছনে তাড়া করে তাদের কতকগুলি নগর অধিকার করে নিলেন। নগরগুলির হলঃ বেথেল, যেশানাহ্ ও ইফ্রোণ এবং এই নগরগুলির সন্নিহিত সমস্ত গ্রাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবিয়র সেনাবাহিনী যারবিয়ামের সেনাবাহিনীকে তাড়া করে বের করে দিল এবং যারবিয়ামের কাছ থেকে বৈথেল, যিশানা, ইফ্রোণ শহরগুলি এবং চারপাশের গ্রামগুলি দখল করে নিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অবিয় যারবিয়ামের পিছনে তাড়া করতে গিয়ে তাঁর হাত থেকে বৈথেল ও তার উপনগরগুলি, যিশানা ও তার উপনগরগুলি এবং ইফ্রোণ ও তার উপনগরগুলি দখল করে নিলেন।