2 Chronicles 13:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তিন বছর জেরুশালেমে রাজত্ব করলেন; তার মায়ের নাম মীখায়া, তিনি গিবিয়া-নিবাসী ঊরীয়েলের কন্যা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তিনি জেরুশালেমে তিন বছর রাজত্ব করলেন। তাঁর মায়ের নাম মাখা, যিনি গিবিয়ার অধিবাসী ঊরিয়েলের মেয়ে ছিলেন। অবিয় ও যারবিয়ামের মধ্যে যুদ্ধ লেগেই ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তিন বৎসর যিরূশালেমে রাজত্ব করিলেন; তাঁহার মাতার নাম মীখায়া, তিনি গিবিয়া নিবাসী ঊরীয়েলের কন্যা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তিন বৎসর যিরূশালেমে রাজত্ব করিলেন; তাঁহার মাতার নাম মীখায়া, তিনি গিবিয়া-নিবাসী ঊরীয়েলের কন্যা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি যিরূশালেমে তিন বছর রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল মাখা; তিনি ছিলেন গিবিয়ার ঊরীয়েলের মেয়ে। অবিয় আর যারবিয়ামের মধ্যে যুদ্ধ হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি জেরুজালেমে তিন বছর রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল মাখা; তিনি ছিলেন গিবিয়ার ঊরীয়েলের মেয়ে। অবিয় আর ইয়ারাবিমের মধ্যে যুদ্ধ হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমে তিনি তিন বছর রাজত্ব করেন। তাঁর জননী মাখা ছিলেন গিবিয়াহ্ নিবাসী উরিয়েলের কন্যা।অবিয় এবং যারবিয়ামের সঙ্গে শুরু হয়ে যায় ঘোরতর সংগ্রাম,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি মোট তিন বছর জেরুশালেমে রাজত্ব করেছিলেন| অবিয়র মা মীখায়া ছিলেন গিবিয়ার ঊরীয়েলের কন্যা| অবিয় আর যারবিয়ামের মধ্যেও যুদ্ধ হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তিন বছর যিরূশালেমে রাজত্ব করলেন; তাঁর মায়ের নাম ছিল মীখায়া, তিনি গিবিয়ার অধিবাসী ঊরীয়েলের মেয়ে। অবিয় আর যারবিয়ামের মধ্যে যুদ্ধ হত।