2 Chronicles 13:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অবিয়ের সময়ে ইয়ারাবিম আর বলবান হন নি; পরে মাবুদ তাঁকে আঘাত করলে তিনি ইন্তেকাল করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবিয়ের সময়কালে যারবিয়াম আর শক্তি অর্জন করতে পারেননি। সদাপ্রভু তাঁকে আঘাত করলেন ও তিনি মারা গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অবিয়ের সময়ে যারবিয়াম আর বলবান হন নাই; পরে সদাপ্রভু তাঁহাকে আঘাত করিলে তিনি মরিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অবিয়ের সময়ে যারবিয়াম আর বলবান হন নাই; পরে সদাপ্রভু তাঁহাকে আঘাত করিলে তিনি মরিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবিয়ের সময়ে যারবিয়াম আর শক্তিশালী হয়ে উঠতে পারেন নি। পরে সদাপ্রভু তাঁকে আঘাত করলে পর তিনি মারা গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবিয়ের সময়ে ইয়ারাবিম আর শক্তিশালী হয়ে উঠতে পারেন নি। পরে মাবুদ তাঁকে আঘাত করলে পর তিনি মারা গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবিয়ের রাজত্বকালে যারবিয়াম আর কোনদিন তাঁর ক্ষমতা পুরুনদ্ধার করতে পারেন নি। পরিশেষে ঈশ্বর তাঁকে আঘাত করেন, ফলে তাঁর মৃত্যু হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবিয়র জীবদ্দশায় যারবিয়াম আর তার ক্ষমতা ফিরে পান নি| প্রভু যারবিয়ামকে আঘাত করেছিলেন এবং তিনি মারা গিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অবিয়ের দিনের যারবিয়াম আর বলবান হতে পারেন নি; পরে সদাপ্রভু তাঁকে আঘাত করলে তিনি মারা গেলেন।