2 Chronicles 13:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অবিয়ের ও ইয়ারাবিমের মধ্যে যুদ্ধ হত। অবিয় চার লক্ষ বাছাইকৃত যুদ্ধবীরের সঙ্গে যুদ্ধে গমন করলেন এবং ইয়ারাবিম আট লক্ষ বাছাইকৃত বলবান বীরের সঙ্গে তাঁর বিরুদ্ধে সৈন্য রচনা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবিয় চার লাখ সক্ষম যোদ্ধার সমন্বয়ে গড়ে ওঠা এক সৈন্যদল সাথে নিয়ে যুদ্ধ করতে গেলেন, এবং যারবিয়াম আট লাখ সক্ষম যোদ্ধা সমন্বিত এক সৈন্যদল নিয়ে তাঁর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অবিয়ের ও যারবিয়ামের মধ্যে যুদ্ধ হইত। অবিয় চারি লক্ষ মনোনীত যুদ্ধবীরের সহিত যুদ্ধে গমন করিলেন, এবং যারবিয়াম আট লক্ষ মনোনীত বলবান বীরের সহিত তাঁহার বিরুদ্ধে সৈন্য রচনা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অবিয়ের ও যারবিয়ামের মধ্যে যুদ্ধ হইত। অবিয় চারি লক্ষ মনোনীত যুদ্ধবীরের সহিত যুদ্ধে গমন করিলেন, এবং যারবিয়াম আট লক্ষ মনোনীত বলবান বীরের সহিত তাঁহার বিরুদ্ধে সৈন্য রচনা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবিয় চার লক্ষ বাছাই-করা বীর যোদ্ধার একটা দল নিয়ে যুদ্ধ করতে গেলেন আর যারবিয়াম আট লক্ষ বাছাই-করা বীর যোদ্ধা নিয়ে তাঁর বিরুদ্ধে যুদ্ধের জন্য সারি বাঁধলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবিয় চার লক্ষ বাছাই-করা বীর যোদ্ধার একটা দল নিয়ে যুদ্ধ করতে গেলেন আর ইয়ারাবিম আট লক্ষ বাছাই-করা বীর যোদ্ধা নিয়ে তাঁর বিরুদ্ধে যুদ্ধের জন্য সারি বাঁধলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবিয় চার লক্ষ সৈন্যবাহিনী নিয়ে যারবিয়ামকে আক্রমণ করলেন, যারবিয়াম আট লক্ষ সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ প্রতিরোধ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবিয়র সেনাবাহিনীতে 400,000 বীর সৈনিক ছিল| অবিয় তাদের নিয়ে যুদ্ধে যান| ইতিমধ্যে যারবিয়াম 800,000 বীর সেনা নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে রইলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অবিয় চার লক্ষ মনোনীত বীর যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে গেলেন এবং যারবিয়াম আট লক্ষ মনোনীত বলবান বীরের সঙ্গে তাঁর বিরুদ্ধে যুদ্ধের জন্য সৈন্য সাজালেন।