2 Chronicles 13:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অবিয় পর্বতময় আফরাহীম প্রদেশের সমারয়িম পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, হে ইয়ারাবিম, তুমি ও সমস্ত ইসরাইল আমার কথা শোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইফ্রয়িমের পার্বত্য এলাকার সমারয়িমে দাঁড়িয়ে অবিয় বলে উঠেছিলেন, “হে যারবিয়াম ও ইস্রায়েলের সব লোকজন, তোমরা আমার কথা শোনো!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অবিয় পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশের সমারয়িম গিরির উপরে দাঁড়াইয়া কহিলেন, হে যারবিয়াম, তুমি ও সমস্ত ইস্রায়েল আমার কথা শুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অবিয় পর্বতময় ইফ্রয়িম প্রদেশের সমারয়িম গিরির উপরে দাঁড়াইয়া কহিলেন, হে যারবিয়াম, তুমি ও সমস্ত ইস্রায়েল আমার কথা শুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবিয় ইফ্রয়িমের পাহাড়ী এলাকার মধ্যে সমারয়িম পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, “যারবিয়াম ও ইস্রায়েলের সমস্ত লোকেরা, আমার কথা শুনুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবিয় আফরাহীমের পাহাড়ী এলাকার মধ্যে সমারয়িম পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, “ইয়ারাবিম ও ইসরাইলের সমস্ত লোকেরা, আমার কথা শুনুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলে দুই পক্ষের সৈন্যবাহিনী সংগ্রামে লিপ্ত হল। রাজা অবিয় সেমারায়িম পর্বতের চূড়ায় উঠে যারবিয়াম ও ইসরায়েলীদের ডেকে বললেন, আমার কথা শোন!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবিয় ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলে সমারযিম পাহাড়ের ওপর দাঁড়িয়ে বললেন, “যারবিয়াম আর ইস্রায়েলের অন্য সবাই, তোমরা আমার কথা শোনো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অবিয় পর্বতময় ইফ্রয়িম এলাকার সমারয়িম পর্বতের উপরে দাঁড়িয়ে বললেন, “হে যারবিয়াম, তুমি ও সমস্ত ইস্রায়েলের লোকেরা, আমার কথা শোন।