2 Chronicles 13:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইলের আল্লাহ্‌ মাবুদ ইসরাইলের বাদশাহী-পদ চিরকালের জন্য দাউদকে দিয়েছেন; তাঁকে ও তাঁর সন্তানদেরকে লবণ-নিয়ম দ্বারা দিয়েছেন, এই বিয়টি জানা কি তোমার উচিত নয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা কি জানো না যে এক লবণ-নিয়মের মাধ্যমে ইস্রায়েলের রাজপদ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু চিরতরে দাউদ ও তাঁর বংশধরদের হাতে তুলে দিয়েছেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু ইস্রায়েলের রাজ্যপদ চিরকালের জন্য দায়ূদকে দিয়াছেন; তাঁহাকে ও তাঁহার সন্তানদিগকে লবণ-নিয়ম দ্বারা দিয়াছেন, ইহা জ্ঞাত হওয়া কি তোমাদের উচিত নয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু ইস্রায়েলের রাজপদ চিরকালের জন্য দায়ূদকে দিয়াছেন; তাঁহাকে ও তাঁহার সন্তানদিগকে লবণ-নিয়ম দ্বারা দিয়াছেন, ইহা জ্ঞাত হওয়া কি তোমার উচিত নয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনারা কি জানেন না যে, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু চিরকালের অটল ব্যবস্থার দ্বারা দায়ূদ ও তাঁর বংশের লোকদের কাছে চিরদিনের জন্য ইস্রায়েলের রাজপদ দিয়েছেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনারা কি জানেন না যে, ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ চিরকালের অটল ব্যবস্থার দ্বারা দাউদ ও তাঁর বংশের লোকদের কাছে চিরদিনের জন্য ইসরাইলের রাজপদ দিয়েছেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা কি জান না ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের দাউদের সঙ্গে এমন এক সন্ধিচুক্তিতে আবদ্ধ হয়েছেন যা কোনদিন ভঙ্গ করা যাবে না, এবং তাঁকে ও তাঁর বংশধরদের দান করেছেন ইসরায়েলীদের উপর রাজত্ব করার চিরকালীন অধিকার?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা নিশ্চয়ই জানো যে প্রভু, ইস্রায়েলের ঈশ্বর দায়ুদ ও তাঁর উত্তরপুরুষদের সঙ্গে একটি দৃঢ় চুক্তি করেছিলেন এবং চিরদিনের জন্য তাদের ইস্রায়েলের ওপর রাজা হিসেবে কর্তৃত্ব করার অধিকার দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু ইস্রায়েলের রাজপদ চিরকালের জন্য দায়ূদকে দিয়েছেন; তাঁকে ও তাঁর সন্তানদের লবণ নিয়মের মাধ্যমে দিয়েছেন, এটা জানার কি তোমাদের প্রয়োজন নেই?