2 Chronicles 13:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও দাউদের পুত্র সোলায়মানের গোলাম যে নবাটের পুত্র ইয়ারাবিম, সেই ব্যক্তি তাঁর প্রভুর বিদ্রোহী হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অথচ নবাটের ছেলে যারবিয়াম, যে কি না দাউদের ছেলে শলোমনের সামান্য এক কর্মচারী ছিল, সে তার মনিবের বিরুদ্ধে বিদ্রোহ করে বসেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি দায়ূদের পুত্র শলোমনের দাস যে নবাটের পুত্র যারবিয়াম, সে ব্যক্তি উঠিয়া আপন প্রভুর বিদ্রোহী হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি দায়ূদের পুত্র শলোমনের দাস যে নবাটের পুত্র যারবিয়াম, সেই ব্যক্তি উঠিয়া আপন প্রভুর বিদ্রোহী হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও দায়ূদের ছেলে শলোমনের কর্মচারী নবাটের ছেলে যারবিয়াম তাঁর মনিবের বিরুদ্ধে বিদ্রোহ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও দাউদের ছেলে সোলায়মানের কর্মচারী নবাটের ছেলে ইয়ারাবিম তাঁর মালিকের বিরুদ্ধে বিদ্রোহ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবাতের পুত্র যারবিয়াম তাঁর রাজা শলোমনের বিরুদ্ধে বিদ্রোহচারণ করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু নবাটের পুত্র যারবিয়াম তাঁর প্রকৃত রাজার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন| যারবিয়াম আসলে দায়ুদের পুত্র শলোমনের অধীনস্থ একজন ভৃত্য ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও দায়ূদের ছেলে শলোমনের দাস যে নবাটের ছেলে যারবিয়াম, সেই লোক তাঁর মনিবের বিরুদ্ধে বিদ্রোহ করল।