2 Chronicles 13:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পাষণ্ড অসার চিত্ত লোকেরা তার পক্ষে একত্র হয়ে সোলায়মানের পুত্র রহবিয়ামের বিরুদ্ধে গিয়ে নিজেদের শক্তিশালী করলো। সেই সময় রহবিয়াম ছিল যুবক ও তাঁর অন্তর ছিল কোমল, তাদের সম্মুখে নিজেকে বলবান করতে পারলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কয়েকজন অপদার্থ দুষ্টলোক তার চারপাশে একত্রিত হল এবং শলোমনের ছেলে রহবিয়াম যখন অল্পবয়স্ক ও সংশয়াপন্ন ছিলেন, এবং তাদের প্রতিরোধ করার পক্ষে খুব একটি শক্তিশালী ছিলেন না, তখনই তাঁর বিরুদ্ধাচরণ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পাষণ্ড অসারচিত্ত লোকেরা তাহার পক্ষে একত্র হইয়া শলোমনের পুত্র রহবিয়ামের বিরুদ্ধে আপনাদিগকে বীর্য্যবান করিল। তৎকালে রহবিয়াম যুবা ও কোমলান্তঃকরণ ছিলেন, তাহাদের সম্মুখে আপনাকে বলবান করিতে পারিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পাষণ্ড অসারচিত্ত লোকেরা তাহার পক্ষে একত্র হইয়া শলোমনের পুত্র রহবিয়ামের বিরুদ্ধে আপনাদিগকে বীর্যবান করিল। তৎকালে রহবিয়াম যুবা ও কোমলান্তঃকরণ ছিলেন, তাহাদের সম্মুখে আপনাকে বলবান করিতে পারিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কয়েকজন অপদার্থ ও দুষ্ট লোক যারবিয়ামের চারপাশে জড়ো হয়ে শলোমনের ছেলে রহবিয়ামের বিরুদ্ধে দাঁড়াল। সেই সময় রহবিয়াম ছিলেন যুবক এবং তাঁর অভিজ্ঞতা ছিল কম; তাদের বাধা দেবার মত যথেষ্ট শক্তি তাঁর ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কয়েকজন অপদার্থ ও দুষ্ট লোক ইয়ারাবিমের চারপাশে জমায়েত হয়ে সোলায়মানের ছেলে রহবিয়ামের বিরুদ্ধে দাঁড়াল। সেই সময় রহবিয়াম ছিলেন যুবক এবং তাঁর অভিজ্ঞতা ছিল কম; তাদের বাধা দেবার মত যথেষ্ট শক্তি তাঁর ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরবর্তীকালে তিনি একদল অপদার্থ পারিষদ বছে নেন। তারা নিজেদের ইচ্ছা শলোমনের পুত্র রহবিয়ামের উপর চাপিয়ে দেন। রহবিয়ামের বয়স ছিল খুবই কম, এদের বাধা দেওয়ার মত বাস্তববুদ্ধি ও অভিজ্ঞতা তাঁর ছিল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর স্বার্থান্বেষী অপদার্থ কিছু লোক আর যারবিয়াম মিলে রহবিয়ামের বিরুদ্ধে চক্রান্ত করেছিলেন| যেহেতু রহবিয়ামের তখন অল্প বয়স এবং যথেষ্ট অভিজ্ঞতা ছিল না তাই তিনি যারবিয়ামকে বাধা দিতে পারেননি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর নিষ্ঠুর বিবেকবিহীন লোকেরা তার সঙ্গে জড়ো হয়ে শলোমনের ছেলে রহবিয়ামের বিরুদ্ধে নিজেদের শক্তিশালী করল। সেই দিন রহবিয়াম যুবক ও নরম হৃদয়ের ছিলেন, তাদের সামনে নিজেকে বলবান করতে পারলেন না।