2 Chronicles 13:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এখন তোমরাও দাউদের সন্তানদের অধিকৃত যে মাবুদের রাজ্য, তার প্রতিকূলে নিজেদের বলবান করার মানস করছো; তোমরা বড় সৈন্যবাহিনী এবং সেই দুই সোনার বাছুর তোমাদের সহবর্তী, যা ইয়ারাবিম তোমাদের জন্য দেবতা হিসেবে নির্মাণ করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আর এখন তোমরা সদাপ্রভুর সেই রাজ্যের বিরোধিতা করতে চাইছ, যেটি দাউদের বংশধরদের হাতে রয়েছে। তোমরা তো সত্যিই বিশাল এক সৈন্যদল এবং তোমাদের সাথে সোনার সেই বাছুরগুলি আছে, যেগুলি দেবতারূপে যারবিয়াম তোমাদের জন্য তৈরি করে দিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এখন তোমরাও দায়ূদের সন্তানগণের হস্তগত যে সদাপ্রভুর রাজ্য, তাহার প্রতিকূলে আপনাদিগকে বলবান করিবার মানস করিতেছ; তোমরা বৃহৎ লোকারণ্য, এবং সেই দুই স্বর্ণময় গোবৎস তোমাদের সহবর্ত্তী, যাহা যারবিয়াম তোমাদের জন্য দেবতারূপে নির্ম্মাণ করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এখন তোমরাও দায়ূদের সন্তানগণের হস্তগত যে সদাপ্রভুর রাজ্য, তাহার প্রতিকূলে আপনাদিগকে বলবান করিবার মানস করিতেছ; তোমরা বৃহৎ লোকারণ্য, এবং সেই দুই স্বর্ণময় গোবৎস তোমাদের সহবর্তী, যাহা যারবিয়াম তোমাদের জন্য দেবতারূপে নির্মাণ করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এখন দায়ূদের বংশধরদের হাতে সদাপ্রভুর যে রাজ্য রয়েছে আপনারা তার বিরুদ্ধে দাঁড়াতে চাইছেন। সত্যিই আপনারা বিরাট একদল সৈন্য এবং আপনাদের মধ্যে রয়েছে সেই সোনার বাছুরের মূর্তিগুলো যা আপনাদের দেবতা হবার জন্য যারবিয়াম তৈরী করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এখন দাউদের বংশধরদের হাতে মাবুদের যে রাজ্য রয়েছে আপনারা তার বিরুদ্ধে দাঁড়াতে চাইছেন। সত্যিই আপনারা বিরাট একদল সৈন্য এবং আপনাদের মধ্যে রয়েছে সেই সোনার বাছুরের মূর্তিগুলো যা আপনাদের দেবতা হবার জন্য ইয়ারাবিম তৈরী করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার তোমরা সেই রাজকর্তৃপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছ, যে কর্তৃত্ব প্রভু পরমেশ্বর স্বয়ং রাজা দাউদ ও তাঁর বংশধরদের দান করেছেন। তোমাদের বিশাল সৈন্যবাহিনী আছে এবং তোমাদের কাছে আছে বহু স্বর্ণবৃষ যা রাজা যারবিয়াম তোমাদের দেবতারূপে নির্মাণ করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আর এখন তোমরা সকলে মিলে ভাবছো দায়ুদের সন্তানদের দ্বারা শাসিত প্রভুর রাজ্যকে যুদ্ধে হারাবে! তোমাদের সঙ্গে অনেক লোক আর দেবতা হিসেবে যারবিয়ামের তৈরী ঐ ‘সোনার বাছুরগুলো’ আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এখন তোমরাও দায়ূদের সন্তানদের হাতে সদাপ্রভুর যে রাজ্য, তার বিরুদ্ধে নিজেদেরকে বলবান করতে চাইছেন; তোমরা বিশাল জনতা এবং সেই দুটি সোনার বাছুর তোমাদের সঙ্গে আছে, যা যারবিয়াম তোমাদের জন্য দেবতা হিসাবে তৈরী করেছেন।