2 Chronicles 14:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অবিয় তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন; এবং দাউদ নগরে তাঁকে দাফন করা হল। আর তাঁর পুত্র আসা তাঁর পদে বাদশাহ্‌ হলেন; তাঁর সময়ে দেশ দশ বছর সুস্থির থাকলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবিয় তাঁর পূর্বপুরুষদের সঙ্গে চিরবিশ্রামে শায়িত হলেন এবং তাঁকে দাউদ-নগরে কবর দেওয়া হল। তাঁর ছেলে আসা রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন, এবং তাঁর রাজত্বকালে দশ বছর দেশে শান্তি বজায় ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অবিয় আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন; এবং দায়ূদ-নগরে তাঁহার কবর হইল। আর তাঁহার পুত্র আসা তাঁহার পদে রাজা হইলেন; তাঁহার সময়ে দেশ দশ বৎসর সুস্থির থাকিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অবিয় আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন; এবং দায়ূদ-নগরে তাঁহার কবর হইল। আর তাঁহার পুত্র আসা তাঁহার পদে রাজা হইলেন; তাঁহার সময়ে দেশ দশ বৎসর সুস্থির থাকিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে অবিয় তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং তাঁকে দায়ূদ-শহরে কবর দেওয়া হল। তাঁর জায়গায় তাঁর ছেলে আসা রাজা হলেন। আসার সময়ে দশ বছর দেশে শান্তি ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে অবিয় তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং তাঁকে দাউদ-শহরে দাফন করা হল। তাঁর জায়গায় তাঁর ছেলে আসা বাদশাহ্‌ হলেন। আসার সময়ে দশ বছর দেশে শান্তি ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা অবিয়র মৃত্যু হলে তাঁকে দাউদ নগরে রাজকীয় সমাধিক্ষেত্রে সমাহিত করা হল। তাঁর পুত্র আসা তাঁর উত্তরাধিকারীরূপে রাজা হলেন এবং রাজা আসার রাজত্বকালে দেশে দশ বছর শান্তি অটুট ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবিয়র মৃত্যুর পর তাঁকে দায়ুদ নগরীতে পূর্বপুরুষদের সঙ্গে সমাহিত করার পর অবিয়র পুত্র রাজা আসা তাঁর জায়গায় নতুন রাজা হলেন| আসার রাজত্বকালে দেশে দশ বছরের জন্য শান্তি বিরাজ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অবিয়র মৃত্যু হলো এবং তাকে তাঁর পূর্বপুরুষদের স্থানে দায়ূদ নগরে তাকে কবর দেওয়া হলো। আর তাঁর ছেলে আসা তাঁর জায়গায় রাজা হলেন; তাঁর দিনের দশ বছর দেশে শান্তি ছিল।