2 Chronicles 14:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে আসা তার বিরুদ্ধে বের হয়ে আসলেন। ওরা মারেশার নিকটস্থ সফাথা উপত্যকায় সৈন্য সমাবেশ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আসা তার সাথে সম্মুখসমরে নেমেছিলেন, এবং মারেশার কাছে সফাথা উপত্যকায় যুদ্ধক্ষেত্রে তারা নিজের নিজের অবস্থান নিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে আসা তাঁহার বিরুদ্ধে বাহির হইয়া আসিলেন। উহারা মারেশার নিকটস্থ সফাথা উপত্যকায় সৈন্য রচনা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে আসা তাহার বিরুদ্ধে বাহির হইয়া আসিলেন। উহারা মারেশার নিকটস্থ সফাথা উপত্যকায় সৈন্য রচনা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আসা তাঁর বিরুদ্ধে বের হলেন এবং দুই দলই মারেশার কাছে সফাথা উপত্যকায় যুদ্ধের জন্য প্রস্তুত হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আসা তাঁর বিরুদ্ধে বের হলেন এবং দুই দলই মারেশার কাছে সফাথা উপত্যকায় যুদ্ধের জন্য প্রস্তুত হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা আসা তখন তাকে প্রতিরোধ করার জন্য এগিয়ে এলেন এবং মারেশাহ্‌র কাছে সেফাথা উপত্যকায় সৈন্য সমাবেশ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আসাও তাঁর সেনাবাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে মারেশার সফাথা উপত্যকায় এসে উপস্থিত হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে আসা তাঁর বিরুদ্ধে বের হলেন। তারা মারেশার কাছে সফাথা উপত্যকায় সৈন্য সাজালেন।