2 Chronicles 14:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আসা তাঁর আল্লাহ্‌ মাবুদকে ডাকলেন, বললেন, হে মাবুদ, তুমি ছাড়া এমন আর কেউ নেই, যে বলবানের ও বলহীনের মধ্যে সাহায্য করে; হে মাবুদ, আমাদের আল্লাহ্‌, আমাদের সাহায্য কর; কেননা আমরা তোমার উপরে নির্ভর করি এবং তোমারই নামে এই জন-সমারোহের বিরুদ্ধে এসেছি। হে মাবুদ, তুমি আমাদের আল্লাহ্‌, তোমার বিরুদ্ধে মানুষ শক্তিশালী না হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আসা তাঁর ঈশ্বর সদাপ্রভুকে ডেকে বললেন, “হে সদাপ্রভু, শক্তিশালীর বিরুদ্ধে শক্তিহীনকে সাহায্য করার ক্ষেত্রে তোমার মতো আর কেউ নেই। হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তুমি আমাদের সাহায্য করো, কারণ আমরা তোমারই উপর নির্ভর করে আছি, এবং এই বিশাল সৈন্যদলের বিরুদ্ধে আমরা তোমার নামেই এগিয়ে এসেছি। হে সদাপ্রভু, তুমিই আমাদের ঈশ্বর; নিছক মরণশীল মানুষ যেন তোমার বিরুদ্ধে জিততে না পারে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আসা আপন ঈশ্বর সদাপ্রভুকে ডাকিলেন, কহিলেন, হে সদাপ্রভু, তুমি ছাড়া এমন আর কেহ নাই, যে বলবানের ও বলহীনের মধ্যে সাহায্য করে; হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, আমাদের সাহায্য কর; কেননা আমরা তোমার উপরে নির্ভর করি, এবং তোমারই নামে এই জন-সমারোহের বিরুদ্ধে আসিয়াছি। হে সদাপ্রভু, তুমি আমাদের ঈশ্বর, তোমার বিরুদ্ধে মর্ত্ত্য প্রবল না হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আসা আপন ঈশ্বর সদাপ্রভুকে ডাকিলেন, কহিলেন, হে সদাপ্রভু, তুমি ছাড়া এমন আর কেহ নাই, যে বলবানের ও বলহীনের মধ্যে সাহায্য করে; হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, আমাদের সাহায্য কর; কেননা আমরা তোমার উপরে নির্ভর করি, এবং তোমারই নামে এই জন-সমারোহের বিরুদ্ধে আসিয়াছি। হে সদাপ্রভু, তুমি আমাদের ঈশ্বর, তোমার বিরুদ্ধে মর্ত্য প্রবল না হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আসা তাঁর ঈশ্বর সদাপ্রভুকে ডেকে বললেন, “হে সদাপ্রভু, তুমি যেমন শক্তিশালীকে সাহায্য করতে পার তেমনি তো শক্তিহীনকেও সাহায্য করতে পার। সেইজন্য হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তুমি আমাদের সাহায্য কর, কারণ আমরা তোমার উপরেই নির্ভর করি আর তোমার নামেই আমরা এই বিরাট সৈন্যদলের বিরুদ্ধে এসেছি। হে সদাপ্রভু, তুমিই আমাদের ঈশ্বর; মানুষকে তোমার বিরুদ্ধে জয়লাভ করতে দিয়ো না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আসা তাঁর মাবুদ আল্লাহ্‌কে ডেকে বললেন, “হে মাবুদ, তুমি যেমন শক্তিশালীকে সাহায্য করতে পার তেমনি তো শক্তিহীনকেও সাহায্য করতে পার। সেইজন্য হে আমাদের মাবুদ আল্লাহ্‌, তুমি আমাদের সাহায্য কর, কারণ আমরা তোমার উপরেই ভরসা করি আর তোমার নামেই আমরা এই বিরাট সৈন্যদলের বিরুদ্ধে এসেছি। হে আল্লাহ্‌, তুমিই আমাদের মাবুদ; মানুষকে তোমার বিরুদ্ধে জয়লাভ করতে দিয়ো না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আসা তাঁর আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করে বললেনঃ হে প্রভু পরমেশ্বর, একজন শক্তিমান ব্যক্তিকে তুমি যেমন অতি সহজেই সাহায্য করতে পার, তেমনি এক শক্তিহীন সৈন্যবাহিনীকেও অতি সহজে সাহায্য করতে পার।তুমি এবার আমাদের সাহায্য কর হে আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর! তোমারই উপর আমাদের সকল আস্থা ও ভরসা। তাই বিশাল সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধে মোকাবিলা করার জন্য তোমারই নামকে সম্বল করে আমরা এখানে সমবেত হয়েছি। হে প্রভু পরমেশ্বর, তুমিই আমাদের আরাধ্য ঈশ্বর। তোমাকে পরাজিত করার কথা কেউ ভাবতেও পারে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আসা তাঁর প্রভু ঈশ্বরকে ডেকে বললেন, “হে প্রভু, শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে দুর্বলদের একমাত্র তুমিই সাহায্য করতে পারো|আমাদের প্রভু, ঈশ্বর তুমি আমাদের সহায় হও| আমরা তোমার ওপর নির্ভর করছি| প্রভু তোমার নাম নিয়ে আমরা এই বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি| তুমি আমাদের ঈশ্বর| দেখো, তোমার সেনাবাহিনীকে কেউ যেন হারাতে না পারে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আসা তাঁর ঈশ্বর সদাপ্রভুকে ডেকে বললেন, “হে সদাপ্রভু, তুমি ছাড়া এমন আর কেউ নেই, যে বলবানের ও বলহীনের মধ্যে সাহায্য করে; হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, আমাদের সাহায্য কর; কারণ আমরা তোমার উপরেই নির্ভর করি এবং তোমারই নামে এই বিশাল সৈন্যদলের বিরুদ্ধে এসেছি। হে সদাপ্রভু, তুমি আমাদের ঈশ্বর, তোমার বিরুদ্ধে মানুষকে জয়লাভ করতে দিয়ো না।”