2 Chronicles 14:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা পশুচারকদের তাঁবুগুলোও আঘাত করলো এবং বিস্তর ভেড়া ও উট নিয়ে জেরুশালেমে ফিরে এল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়া তারা রাখালদের শিবিরগুলিতেও আক্রমণ চালিয়েছিল এবং পালে পালে মেষ, ছাগল ও উট তুলে নিয়ে এসেছিল। পরে তারা জেরুশালেমে ফিরে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা পশুচারকদের তাম্বু সকলেও আঘাত করিল, এবং বিস্তর মেঘ ও উষ্ট্র লইয়া যিরূশালেমে ফিরিয়া আসিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা পশুচারকদের তাম্বু সকলেও আঘাত করিল, এবং বিস্তর মেষ ও উষ্ট্র লইয়া যিরূশালেমে ফিরিয়া আসিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা পশুপালকদের তাম্বুগুলোও আক্রমণ করে পালে পালে ভেড়া, ছাগল ও উট নিয়ে এসেছিল। তারপর তারা যিরূশালেমে ফিরে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা পশুপালকদের তাম্বুগুলোও আক্রমণ করে পালে পালে ভেড়া, ছাগল ও উট নিয়ে এসেছিল। তারপর তারা জেরুজালেমে ফিরে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা পশুচারণ ক্ষেত্রের মেষপালকদের শিবিরও আক্রমণ করল এবং তাদের বিপুল সংখ্যক মেষপাল ও উটের পাল কেড়ে নিয়ে জেরুশালেমে চলে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর তারা মেষপালকদের ছাউনি আক্রমণ করে সেখান থেকে বহু সংখ্যক মেষ ও উট কেড়ে নিয়ে আবার জেরুশালেমে ফিরে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা পশুপালকদের তাঁবুগুলিও আঘাত করল এবং প্রচুর পরিমাণে ভেড়া, ছাগল ও উট নিয়ে যিরূশালেমে ফিরে এল।