2 Chronicles 14:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বিজাতীয় কোরবানগাহ্ ও সমস্ত উচ্চস্থলী উঠিয়ে ফেললেন, সমস্ত স্তম্ভ চূর্ণ বিচূর্ণ করলেন ও সমস্ত আশেরা-মূর্তি ধ্বংস করলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বিজাতীয় যজ্ঞবেদি ও পূজার্চনার উঁচু স্থানগুলি উপড়ে ফেলেছিলেন, পবিত্র পাথরগুলি ভেঙে গুঁড়িয়ে দিলেন এবং আশেরার খুঁটিগুলি কেটে নামিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি বিজাতীয় যজ্ঞবেদি ও উচ্চস্থলী সকল উঠাইয়া ফেলিলেন, স্তম্ভ সকল খণ্ড খণ্ড করিলেন ও আশেরা-মূর্ত্তি সকল ছেদন করিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি বিজাতীয় যজ্ঞবেদি ও উচ্চস্থলী সকল উঠাইয়া ফেলিলেন, স্তম্ভ সকল খণ্ড খণ্ড করিলেন ও আশেরা-মূর্তি সকল ছেদন করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি দেব-দেবতাদের বেদীগুলো ও পূজার উঁচু স্থানগুলো ধ্বংস করলেন আর পূজার পাথরগুলো চুরমার করলেন এবং আশেরা-খুঁটিগুলো কেটে ফেললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি দেব-দেবীদের বেদীগুলো ও পূজার উঁচু স্থানগুলো ধ্বংস করলেন আর পূজার পাথরগুলো চুরমার করলেন এবং আশেরা-খুঁটিগুলো কেটে ফেললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি বিদেশীদের দেবদেবীর বেদী এবং অন্যান্য জাতির উপাসনাস্থল উৎখাত করলেন, তাদের পবিত্র পাথরের স্তম্ভ ভেঙ্গে ফেললেন এবং দেবী আশেরার প্রতীক নষ্ট করে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি বিদেশীদের বেদী এবং উচ্চস্থলগুলি সরিয়ে দিলেন এবং তিনি পাথরের মূর্ত্তিগুলি এবং আশেরার খুঁটিগুলি ভেঙ্গে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি অইহুদীদের যজ্ঞবেদি ও উঁচু জায়গা গুলি ধ্বংস করলেন, থামগুলি ভেঙে চুরমার করলেন ও আশেরা-মূর্তিগুলি কেটে ফেললেন;