2 Chronicles 14:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি এহুদার লোকদেরকে তাদের পূর্ব-পুরুষদের আল্লাহ্ মাবুদের খোঁজ এবং তাঁর শরীয়ত ও হুকুম পালন করতে হুকুম করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি যিহূদার লোকজনকে আদেশ দিলেন, তারা যেন তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করে এবং তাঁর বিধান ও আজ্ঞা মেনে চলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি যিহূদার লোকদিগকে তাহাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ এবং [তাঁহার] ব্যবস্থা ও আজ্ঞা পালন করিতে আদেশ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি যিহূদার লোকদিগকে তাহাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ এবং [তাঁহার] ব্যবস্থা ও আজ্ঞা পালন করিতে আদেশ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি যিহূদার লোকদের তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছামত চলতে এবং তাঁর আইন-কানুন ও আদেশ পালন করতে বললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি এহুদার লোকদের তাদের পূর্বপুরুষদের মাবুদ আল্লাহ্র ইচ্ছামত চলতে এবং তাঁর শরীয়ত ও হুকুম পালন করতে বললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি যিহুদীয়ার অধিবাসীদের আদেশ দিয়েছিলেন, তারা যেন তাদের পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের ইচ্ছা পালন করে এবং তাঁর শিক্ষা ও আদেশ অনুসারে চলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি লোকদের তাদের পূর্বপুরুষের ঈশ্বরের বিধি এবং আদেশসমূহ পালন করতে বলেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি যিহূদার লোকেদেরকে তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছামত চলতে এবং তাঁর ব্যবস্থা ও আদেশ পালন করতে আদেশ দিলেন।