2 Chronicles 14:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি এহুদা দেশে প্রাচীরবেষ্টিত কতগুলো নগর নির্মাণ করলেন, কেননা দেশ সুস্থির ছিল এবং কয়েক বছর পর্যন্ত কেউ তাঁর সঙ্গে যুদ্ধ করলো না, কারণ মাবুদ তাঁকে বিশ্রাম দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু দেশে শান্তি বজায় ছিল, তাই তিনি যিহূদায় কয়েকটি সুরক্ষিত নগর গড়ে তুলেছিলেন। সেই সময়, কয়েক বছর কেউ তাঁর সাথে যুদ্ধ করেননি, কারণ সদাপ্রভু তাঁকে বিশ্রাম দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি যিহূদা দেশে প্রাচীরবেষ্টিত কতকগুলি নগর গাঁথিলেন, কেননা দেশ সুস্থির ছিল, এবং কয়েক বৎসর পর্য্যন্ত কেহ তাঁহার সহিত যুদ্ধ করিল না, কারণ সদাপ্রভু তাঁহাকে বিশ্রাম দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি যিহূদা দেশে প্রাচীরবেষ্টিত কতকগুলি নগর গাঁথিলেন, কেননা দেশ সুস্থির ছিল, এবং কয়েক বৎসর পর্যন্ত কেহ তাঁহার সহিত যুদ্ধ করিল না, কারণ সদাপ্রভু তাঁহাকে বিশ্রাম দিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেশে শান্তি ছিল বলে তিনি কয়েকটা গ্রাম দেয়াল দিয়ে ঘিরে শক্তিশালী করলেন। ঐ সব বছরে কেউ আসার সংগে যুদ্ধ করে নি, কারণ ঈশ্বর তাঁকে শান্তিতে থাকতে দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেশে শান্তি ছিল বলে তিনি কয়েকটা গ্রাম দেয়াল দিয়ে ঘিরে শক্তিশালী করলেন। ঐ সব বছরে কেউ আসার সংগে যুদ্ধ করে নি, কারণ আল্লাহ্‌ তাঁকে শান্তিতে থাকতে দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সময় তিনি যিহুদীয়ার সমস্ত শহর-নগর গুলিকে দুর্গ প্রাকারে বেষ্টিত করে সুরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করেন। বেশ কিছু বছর এ রাজ্যে কোন যুদ্ধ বিগ্রহ হয়নি কারণ প্রভু পরমেশ্বর তাদের সুখশান্তি দান করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শান্তির সময় আসা শহরগুলোকে শক্তিশালী করেছিলেন যখন দেশ যুদ্ধ থেকে মুক্ত ছিল, কারণ প্রভু তাকে শান্তি দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি যিহূদা দেশে প্রাচীরে ঘেরা কয়েকটি নগর গাঁথলেন, কারণ দেশে শান্তি ছিল এবং কয়েক বছর পর্যন্ত কেউ তাঁর সঙ্গে যুদ্ধ করল না, কারণ ঈশ্বর তাঁকে বিশ্রাম দিয়েছিলেন।