2 Chronicles 14:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আসার ঢাল ও বর্শাধারী অনেক সৈন্য ছিল, এহুদার তিন লক্ষ ও বিন্ইয়ামীনের ঢাল ও ধনুর্ধারী দুই লক্ষ আশি হাজার; তারা সকলে বলবান বীর ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আসার কাছে যিহূদা গোষ্ঠীভুক্ত এলাকা থেকে আসা এমন তিন লাখ সৈন্য ছিল, যারা বড়ো বড়ো ঢাল ও বর্শায় সুসজ্জিত ছিল, এবং বিন্যামীন গোষ্ঠীভুক্ত এলাকা থেকে আসা এমন দুই লাখ আশি হাজার সৈন্য ছিল, যারা ছোটো ছোটো ঢাল ও ধনুকে সুসজ্জিত ছিল। এরা সবাই ছিল সাহসী যোদ্ধা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আসার ঢাল ও বড়শাধারী অনেক সৈন্য ছিল, যিহূদার তিন লক্ষ ও বিন্যামীনের ঢাল ও ধনুর্ধারী দুই লক্ষ আশী সহস্র; তাহারা সকলে বলবান বীর ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আসার ঢাল ও বর্শাধারী অনেক সৈন্য ছিল, যিহূদার তিন লক্ষ ও বিন্যামীনের ঢাল ও ধনুর্ধারী দুই লক্ষ আশি সহস্র; তাহারা সকলে বলবান বীর ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা-গোষ্ঠীর এলাকায় রাজা আসার বড় ঢাল ও বর্শাধারী তিন লক্ষ সৈন্য ছিল, আর বিন্যামীন-গোষ্ঠীর এলাকায় ছিল ঢাল ও ধনুকধারী দুই লক্ষ আশি হাজার সৈন্য। এরা সবাই ছিল শক্তিশালী যোদ্ধা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা-গোষ্ঠীর এলাকায় বাদশাহ্ আসার বড় ঢাল ও বর্শাধারী তিন লক্ষ সৈন্য ছিল, আর বিন্যামীন-গোষ্ঠীর এলাকায় ছিল ঢাল ও ধনুকধারী দুই লক্ষ আশি হাজার সৈন্য। এরা সবাই ছিল শক্তিশালী যোদ্ধা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা আসার যিহুদীয়া নিবাসী সৈন্যবাহিনীর সৈন্য সংখ্যা ছিল 300,000 জন। তারা ছিল ঢাল বর্শাধারী এবং বিন্যামীন গোষ্ঠী থেকে আগত সৈন্যবাহিনীর সৈন্য সংখ্যা ছিল 280,000 জন। তারা সকলেই ছিল ধনুর্দ্ধর ও ঢাল দ্বারা সুসজ্জিত এবং সাহসী বীর ও যুদ্ধবিদ্যায় সুশিক্ষিত রণনিপুণ যোদ্ধা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আসার সেনাবাহিনীতে যিহূদা জনগোষ্ঠীর মোট 300,000 বল্লমধারী সেনা ও বিন্যামীন জনগোষ্ঠীর 280,000 ধনুর্ধর সেনা ছিল| যিহূদার সৈনিকরা বল্লম ও ঢাল নিয়ে যুদ্ধ করতেন| বিন্যামীনের সৈনিকরা ছোট ছোট ঢাল এবং তীরধনুক নিয়ে যুদ্ধ করতে পারতেন| এঁরা সকলেই ছিলেন সাহসী ও বীর যোদ্ধা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আসার ঢাল ও বর্শাধারী অনেক সৈন্য ছিল, যিহূদার তিন লক্ষ ও বিন্যামীনের ঢাল ও ধনুকধারী দুই লক্ষ আশি হাজার; এরা সবাই বলবান বীর ছিল।